ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়! পুরস্কারে কত টাকা জিতল ভারতীয় দল? জানুন
নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ওডিআই ২০২৫এর বিশ্বকাপ জিতে যেমন ইতিহাস গড়েছে ভারতীয় দল তেমনই বিপুল আর্থিক পুরস্কারও পেয়েছেন ক্রিকেটাররা। ভারত দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ৪১.৭৭ কোটি টাকার বিশাল পুরস্কার জিতে নিয়েছে এবং দক্ষিণ আফ্রিকা রানার্সআপ হয়ে ২১.৮৮ কোটি টাকার পুরস্কার জিতে নিয়েছে।

বিশ্বকাপ ফাইনালে খেলার শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা হাল ছাড়েনি। ভারত তার মনোবল ধরে রেখে অবশেষে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে। আইসিসি, টুর্নামেন্টের জন্য রেকর্ড ১০ মিলিয়ন ডলারের পুরষ্কার ঘোষণা করেছিল, যা ২০২৩ সালের পুরুষ বিশ্বকাপের চেয়েও বেশি। যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপে জয়ের জন্য প্রতিটি দল পুরষ্কার পাবে।
শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এবং অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তান টুর্নামেন্টের শেষ স্থানে রয়েছে। প্রত্যেকটি দলই পুরস্কার পেয়েছে। ভারত বিশ্বকাপ জিতে নিয়ে পেয়েছে ৪১.৭৭ কোটি টাকা, দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২১.৮৮ কোটি টাকা, অস্ট্রেলিয়া পেয়েছে ১১.৯৫ কোটি টাকা, ইংল্যান্ড পেয়েছে ১১.৯৫ কোটি টাকা, শ্রীলঙ্কা পেয়েছে ৭.৮ কোটি টাকা, নিউজিল্যান্ড পেয়েছে ৭.৮ কোটি টাকা, বাংলাদেশ পেয়েছে ৪.৫ কোটি টাকা এবং পাকিস্তান পেয়েছে ৪.৫ কোটি টাকা।
ম্যাচের কথা বলতে গেলে বলতে হয় শেফালি ভার্মার কথা। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শেফালি ভার্মা। টুর্নামেন্টের শেষ লিগ পর্বে প্রতীকা রাওয়াল আহত হওয়ার পর দলে আসেন শেফালি ভার্মা। ৮৭ রান এবং দুটি উইকেট নেওয়ার জন্য তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ফাইনালে খেলার মোড় ঘুরিয়ে দিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতে যে যে আর্থিক পুরস্কার পেয়েছে, তা আগে কোনও মহিলা দল পায়নি। তবে অতীতে ভারতের মহিলা দলকে আর্থিক পুরস্কার দিয়েছে বিসিসিআই। ২০১৭ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল, ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে গেলেও বিসিসিআই সেই দলের সব ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে দিয়েছিল। প্রধান কোচ তুষার আরোথে (Tushar Arothe) এবং সাপোর্ট স্টাফদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications