Women's T20 World Cup: পাকিস্তানকে হেলায় হারাল ভারত, দ্বিতীয় ম্যাচেই হরমনপ্রীতরা ফিরলেন চেনা ছন্দে

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও মহিলাদের টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াল ভারত।সুপার সানডেতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিয়ে জয়ের সরণিতে ফিরল হরমনপ্রীত কৌরের দল। ভারত জয় পেল ৬ উইকেটে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। কিন্তু ভারতীয় বোলারদের দাপুটে পারফরম্যান্সের সৌজন্যে খুব বেশি রান তুলতে পারেনি পাক দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান স্কোর বোর্ডে তোলে পাকিস্তান দল। পাক ব্যাটিং এই ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স করেত পারেনি।

Women s T20 World Cup

দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। ওপেনার মুনিবা আলি ১৭ রান করেন। আর কোনও ব্যাটারই রান করতে পারেননি সেইভাবে। একটা সময় ৭১ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান দল, সেখা‌ন থেকে ১০০ রানের গণ্ডি পার করে দেন তাঁরা। নিদা দার ৩৪ বলে ২৮ রান করেন। অন্যদিকে শ্রেদা শাহ ১৪ রানে অপরাজিত থাকেন। অরুন্ধুতি রেড্ডি তিনটি, শ্রেয়াঙ্কা ২টি, রেণুকা, দীপ্তি ও আশা একটি করে উইকেট নেন।

লক্ষ্যমাত্রা খুব বেশি না হলেও ব্যাটিং করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানার উইকেট হারায় ভারতীয় দল। মাত্র ৭ রান করেই আউট হলেন স্মৃতি। এরপর জেমাইমা রডরিগেজ এবং শেফালি ভর্মা ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৯ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। শেফালি ভর্মা ৩৫ বলে ৩২ রান করার পর আউট হন। ২৩ রান করে জেমাইমা রডরিগেজ আউট হলেন ফমিতা সানার বলে। পরের বলেই রিচা ঘোষকে আউট করলেন সানা।

যতটা সহজে জয় আসবে মনে করা হয়েছিল ততটা সহজে এল না। পর পর উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়ে। রিচার আউটের পর অধিনায়ক হরমনপ্রীতকে সঙ্গ দিতে নামেন দীপ্তি শর্মা। ২৯ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কৌর। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। দীপ্তি শর্মা ৭ এবং সাজীবন ৬ রানে অপরাজিত খাকেন।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। সেই থেকে চাপ থেকে কিছুটা মুক্ত হল ভারত। তবে পাকিস্তান আরও ‌বড় ব্যবধানে হারাতে পারলে সুবিধা হত। গ্রুপ পর্বে ভারত তৃতীয় ম্যাচ খেলবে আগামী ৯ অক্টোবর শ্রী লঙ্কার বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষে স্মৃতি মান্ধানা বলেন,'হরমনপ্রীতের চোট নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না মেডিকেল টিম দেখছে। আমাদের নেট রান রেটের দিকে লক্ষ্য ছিল। খুব দ্রুত রান আমি বা শেফালি তুলতে পারেনি। এতগুলি উইকেটও আমরা হারাতে চাই, একটি বেশি হিসেব করে খেলতে হয়েছে আমাদের।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+