Women's T20 World Cup: ভারতের ভাগ্য পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমির টিকিট পেতে পারেন হরমনপ্রীতরা?
মহিলাদের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুড়ে দাঁড়িয়েছিল ভারত। পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ছিল ভারতীয় মহিলা দল। তবে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ভারত হেরে যাওয়ায় সেমিফাইনালের আশা অনেকটাই কমে গেল।
ক্যালেন্ডারের পাতায় একাদশী হলেও রবিবারই বাংলা জুড়ে বিজয়া দশমী পালিত হচ্ছে। বিজয়ার দিনেই হরমনপ্রীতদের সেমিফাইনালের স্বপ্নও যেন বিসর্জন হয়ে গেল। ফাঁকা মণ্ডপের মতোই অন্ধকার ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারের ফলে সেমিফাইনালের আশা অনেকটাই কমে গেল ভারতীয় মহিলা দলের। ভারতীয় দলের ভাগ্য এখন নির্ভর করছে পাকিস্তান দলের উপর।

সোমবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের কঠিন অঙ্কের উপর নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। পাকিস্তান ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সেমির লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছে। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের জয় ভারতের সেমির দরজা খুলে দিতে পারে। সোমবার চির প্রতিপক্ষ দেশের জন্য জয় প্রার্থনা করতে হবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
রবিবার ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পর গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অজিরা। চলতি মহিলা বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট এবং প্লাস ২.২২৩ রান রেট নিয়ে শীর্ষে থেকেই শেষচারে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের মধ্যে দুটিতে জয় দুটিতে হেরে ৪ পয়েন্ট এবং প্লাস ০.৩২২ পয়েন্ট নিয়ে ভারত ২ নম্বরে রয়েছে।
নিউজিল্যান্ড ৩ ম্যাচে চার পয়েন্ট এবং প্লাস ০.২৮৬ রান রেট নিয়ে তিন নম্বরে রয়েছে। ফলে সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা পাকিস্তানকে হারালে কোনও অঙ্ক ছাড়াই সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু পাকিস্তান নিউজিল্যান্ডকে হারালে ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে। কারণ নেট রান রেটে ভারত নিউজিল্যান্ডের উপরে আছে।
AUS vs IND: অজি সিরিজ শুরুর আগে ভারতের শক্তি পরীক্ষার সুযোগ শুধু এক ম্যাচেই, রোহিতদের প্রতিপক্ষ কারা?
তবে পাকিস্তানের জন্য লড়াই কঠিন হবে। এখনও পর্যন্ত ১১টি টি২০ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডকে মাত্র ২ বার হারিয়েছে পাকিস্তান। সোমবার তারা নিউজিল্যান্ডকে বড় হারালেও সেমির দরজা খুলতে পারবে পাকিস্তান। কিন্তু অল্প ব্যবধানে জিতলে ভারতকে সেমির টিকিট পাইয়ে দিতে পারবে।সেমিফাইনালে জেতে পাকিস্তানকে ১৫০ রানের বেশি স্কোর করতে হবে। সেই সঙ্গে প্রতিপক্ষকে ৫৩ রানের মধ্যে আটকে রাখতে হবে।সব মিলিয়ে ভারতের সেমিফাইনালের অঙ্ক এখন কেসি নাগ।












Click it and Unblock the Notifications