Women's T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে জয়ে পয়েন্ট তালিকায় কতটা উন্নতি হল ভারতের? জানুন সেমির সমীকরণ
টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতে কি চাপমুক্ত হতে পারল টিম ইন্ডিয়া?
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে গ্রুপে পয়েন্ট তালিকায় কতটা উন্নতি করতে পারল ভারত? সেইসঙ্গে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার সুযোগ কতটা বাড়ল ভারতীয় দলের কাছে? সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় হাসিল করেছে ভারতীয় দল। পাকিস্তান দলকে অল্প রানে আটকে রাখলেও দ্রুত ভারতীয় দল রান তুলতে পারেনি ভারতীয় দল। ফলে নেট রানরেটে খুব একটা উন্নতি করতে পারল না ভারতীয় দল। সেই সঙ্গে মাত্র ১০৬ রান তুলতে গিয়ে চার উইকেট হারিয়ে ফেলে ভারতীয় মহিলা ক্রিকেট। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় পাঁচ থেকে চার নম্বরে উঠল ভারতীয় দল।
দুই ম্যাচ খেলে ভারতীয় দলের সংগ্রহ ১ পয়েন্ট। রানরেট -১.২১৭। এই পরিস্থিতিতে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে গেলে আগামী দুটি ম্যাচে জয় পেতে হবে ভারতকে। এরপর ভারতের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ৯ অক্টোবর। তারপর গ্রুপের শেষ ম্যাচ ভারত খেলবে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে আগামী ১৩ অক্টোবর। এই দুই ম্যাচ শুধু জিতলেই হবে না একই সঙ্গে ভারতকে নেট রানরেটও বাড়াতে হবে। পাশাপাশি শুধু নিজেরাই জিতলেই হবে না, অন্য দলগুলোর দিকেও এখন তাকিয়ে থাকতে হবে ভারতীয় মহিলা দলকে।
ভারত যদি গ্রুপ পর্বে বাকি সব ম্যাচ জেতে এবং নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে নিউজিল্যান্ড এবং ভারতীয় দলই সেমিফাইনালের জন্য এই গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া যদি গ্রুপ পর্বে সব ম্যাচ জেতে এবং ভারতের বিরুদ্ধে জেতে তখন ভারতীয় দলকে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের টিমের দিকে। এই ক্ষেত্রে নেটরানরেট গুরুত্বপূর্ণ হতে পারে।
বর্তমানে এই গ্রুপের শীর্ষে আছে নিউজিল্যান্ড। ২ পয়েন্ট এবং প্লাস ২.৯০০ রান রেট কিউয়ি মহিলা দলের। অস্ট্রেলিয়া ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচে ২ পয়েন্ট প্লাস ০.৫৫৫ রান রেট নিয়ে তিনে পাকিস্তান। ২ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে সবার শেষে শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications