Women's T20 World Cup: শিরোপা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

দীর্ঘদিন পর আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় পুরুষ দল, এবার হরমনপ্রীত কৌরে ব্রিগেডের সামনে চ্যালেঞ্জ আইসিসি ট্রফি জেতার। ভারতীয় মহিলা দল এবার টি২০ বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম দাবিদার। হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, স্মৃতি মান্ধানা, শ্রেয়াঙ্কা পাটিলদের নিয়ে গঠিত টিম ইন্ডিয়ার শক্তি যথেষ্ট ভালো। ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো।

ভারতীয় মহিলা দল টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রথা মাফিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। গ্রুপ পর্বেই কঠিন লড়াই অপেক্ষা করে আছে টিম ইন্ডিয়ার জন্য। কারণ নিউজিল্যান্ড, পাকিস্তানের মতোই গ্রুপ পর্বেই ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। অজিদের বিরুদ্ধে লড়াই কঠিন‌ হলেও আত্মবিশ্বাসী হরমনপ্রীত।

Women s T20 World Cup

সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেন, দেখুন অস্ট্রেলিয়া দল ভালো তাতে সন্দেহ নেই। তারা এটাও জানে যে ভারত এমন একটি দল যারা তাদের বিরুদ্ধে কঠিন লড়াই করতে সক্ষম। আমি মনে করি এটি সত্যিই একটি ইতিবাচক লক্ষণ। আমরা জানি যে যখনই আমরা তাদের বিরুদ্ধে খেলব, আমরা যে কোনও দিন, যে কোনও সময় তাদের হারানোর ক্ষমতা রাখি। এই আত্মবিশ্বাস আমাদের আছে।'

টি২০ বিশ্বকাপের খেতাব জয়ের বিষয়ে হরমনপ্রীত বলেন, শিরোপা জেতার জন্য আমাদের কাছে দারুণ সুযোগ রয়েছে। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামছি। টুর্নামেন্ট জিততে হলে একটি দলকে নয় অন্য দলকেও হারাতে হবে।"

হরমনপ্রীত ভারতীয় স্কোয়াডের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং জানিয়ে দেন এটিই টুর্নামেন্টের সেরা দল। তাঁর কথায়, "যদি আমি এই দলের কথা বলি, আমাদের কিছু খেলোয়াড় আছেন যারা দীর্ঘদিন ধরে খেলছেন এবং তাঁরা তাদের ভূমিকা সত্যিই ভালভাবে জানেন। আমি আমাদের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং আমি বলতে পারি যে, এটি বিশ্বকাপের সেরা দল।"

গ্রুপ এ-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত অভিযান শুরু করবে অবশ্য নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই আগামী ৪ অক্টোবর থেকে । এরপর ৬ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ টিম ইন্ডিয়ার, যা টুর্নামেন্টের অন্যতম আর্কষণ। এরপর ৯ অক্টোবর কোয়ালিফায়ার ওয়ানের মুখোমুখি হবে ভারতীয় দল। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের আগে দুই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ এবং দঃ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহি‌লা দল। ২৯ সেপ্টেম্বর ভারতীয় দল প্রথম টি২০ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ভারতীয় দল মুখোমুখি হবেন দুবাইতে ওয়েস্ট ইন্ডিজের। একদিনের ব্যবধানে অর্থাৎ ১ অক্টোবর হরমনপ্রীত ব্রিগেড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীত কৌর-দের হয়ে গলা ফাটাতে দেখা গেল আলিয়া-কে। সম্প্রচারকারী চ্যানেলের প্রোমোয় বলিউডের তারকা এই অভিনেত্রীকে দেখা গেল। বাংলাদেশ থেকে সরে সংযুক্ত আরব আমীরশাহীতে হচ্ছে এই টুর্নামেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+