Women's T20 World Cup: মিতালি রাজের রেকর্ড স্পর্শ করেও দলকে জেতাতে ব্যর্থ, হতাশা গোপন করলেন না হরমনপ্রীত

পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে টি২০ বিশ্বকাপে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ শেষে বিদায়ের দুয়ারে ভারতীয় দল। ভারতের সেমিফাইনাল ভাগ্য এখন নির্ভর করছে জটিল অঙ্কের উপরে। রবিবার অস্ট্রে‌লিয়ার বিরুদ্ধে ৯ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। হরমনপ্রীতদের ভাগ্য এখন নির্ভর করছে পাকিস্তানের উপর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছেন হরমনপ্রীত কৌর। কিন্তু অধিনায়কের লড়াইয়ের পরও ব্যর্থ হয়েছে ভারত। ম্যাচ শেষে কিছুটা হতাশ ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়া দলের সঙ্গে নিজেদের পার্থক্যটা বুঝিয়ে দিয়েছেন হরমনপ্রীত।

Harmanpreet Kaur

হরমনপ্রীতের কথায়, 'অস্ট্রেলিয়া দল এক, দুইজনের ওপর নির্ভরশীল নয়। দলের সবাই অবদান রাখেন। তাদের দলে একাধিক অলরাউন্ডার রয়েছেন। আমরা আমাদের পরিকল্পনাকে সঠিকভাবেই কার্যকর করেছিলাম এবং জয়ের সম্ভাবনাও ছিল আমাদের। তবে প্রতিপক্ষ দল আমাদের একটি রানও সহজভাবে নিতে দেয়নি , সেই সুযোগে আমাদের কাজটা কঠিন করে তোলে। দলের ক্রিকেটাররা ভীষণ অভিজ্ঞ।'

হরমনপ্রীত আরও বলেন, 'আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করাই যেত। আমি আর দীপ্তি যখন ব্যাটিং করছিলাম, আমরা কয়েকটা সহজ বলেও রান করতে পারিনি। অস্ট্রেলিয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের হাতে যা ছিল, আমরা সেটা দিয়েই ম্যাচ জয়ের চেষ্টা করছিলাম কিন্তু অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা যদি আরও একটি খেলা খেলার সুযোগ পেতাম, তাহলে দারুণ হতো। এই টুর্নামেন্টে যে ভালো খেলবে তারাই থাকার যোগ্য হবে।

উল্লেখ্য এই ম্যাচে ৫৪ রান করে টি২০ বিশ্বকাপে মিতালি রাজের সঙ্গে যুগ্মভাবে সর্বকালের সর্বাধিক রান সংগ্রহকারী হলেন হরমনপ্রীত। দুই জনের রান ৭২৬।
অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারের ফলে সেমিফাইনালের আশা অনেকটাই কমে গেল ভারতীয় মহিলা দলের। ভারতীয় দলের ভাগ্য এখন নির্ভর করছে পাকিস্তানের উপর।সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা পাকিস্তানকে হারালে কোনও অঙ্ক ছাড়াই সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু পাকিস্তান নিউজিল্যান্ডকে হারালে ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে। কারণ নেট রান রেটে ভারত নিউজিল্যান্ডের উপরে আছে।

IPL 2025: সৌদি আরব নয়, নিলামের জন্য বিসিসিআইয়ের পছন্দের তালিকার শীর্ষে কোন দেশ?
ভারতীয় দলের কোচ অমল মজুমদারকে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"এটা একটা ভালো প্রশ্ন। আমি শুধু পাকিস্তানের মঙ্গল কামনা করতে চাই। আমি এতটুকুই বলতে পা তবে আমরা খেলাটি খুব কাছ থেকে দেখব, এটা নিশ্চিত।" পাকিস্তানের সাহায্য ছাড়া ভারতের সেমিফাইনাল এখন প্রবল অনিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+