Women's T20 World Cup: লড়াই করেও ব্যর্থ হলেন হরমনপ্রীতরা, ভারতকে হারিয়ে সেমিফাই‌নালে অস্ট্রেলিয়া

মহিলাদের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। ৯ রানেে ম্যাচে হারল ভারত। ফলে ভারতের সেমিফাইনালের অঙ্ক জটিল অঙ্কের সমীকরণে পৌঁছে গেল।

টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।চোটের জন্য এই ম্যাচে মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। তাঁর অনুপস্থিতিতে অজিদের নেতৃত্ব দিতে নামেন তালিয়া।

Women s T20 World Cup

শারজায় দীর্ঘদিন পর ম্যাচ খে‌লতে নামল ভারতীয় মহিলা দল।ভারত প্রাথমিকভাবে আশা শোভনাকে প্রথম একাদশে রাখে। তবে ওয়ার্ম-আপের সময় হাঁটুতে চোট পান‌ আশা। ফলে অস্ট্রেলিয়া অধিনায়কের সম্মতি নিয়েই ভারত আশার পরিবর্তে খেলা। রাধা যাদবকে।

বোলিং করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনিং ইনিংসকে ‌খুব একটা লম্বা হতে দেয়নি ভারত। সৌজন্যে রেণুকা সিংয়ের দুরন্ত বোলিং। শুরুতেই বেথ মুনিকে ২ রানে আউট করেন রেণুকা সিং। ঠিক পরের বলেই রেণুকা এলবিডব্লিউর করেন অজি ব্যাটার জর্জিয়া ওয়ারহ্যামকে। রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়েন জর্জিয়া। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

এরপর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের হাল ধরেন তালিয়া এবং এলিসে পেরি। দুই অজি ব্যাটারই ৩২ রান করেন। পরিবর্ত হিসেবে নামা রাধা যাদব তালিয়াকে আউট করেন। এলিসে আউট হন‌ দীপ্তির বলে।এরপর আর কোনও অজি ব্যাটারই সেভাবে রান করতে পারেননি। অস্ট্রেলিয়া মহিলা দল নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের ১৫১ রান তুলল। দীপ্তি শর্মা ও রেণুকা ঠাকুর ভারতের হয়ে দুইটি করে উইকেট নেন।

স্মৃতি মান্ধানার সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। কিন্তু এই ম্যাচেও বড় রান পেতে ব্যর্থ হলেন স্মৃতি মান্ধানা। ৬ রান করেই আউট হলেন স্মৃতি্। আগ্রাসী মেজাজে শুরু করলেও শেফালি ভর্মা ২০ রান করে আউট হলেন। জেমিমা ১২ বলে ১৬ রান করে সাজঘরে ফিরলেন।

ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হরমনপ্রীত কৌর। তাঁকে যোগ্য সঙ্গ দেন দীপ্তি শর্মা। দীপ্তি আউট হলেন ২৯ রান করে। এরপরেই রিচা ঘোষও রান আউট হলেন ১ রানে। ভারত চাপে পড়ে গেল। শেষ দিকে ভারত পর পর উইকেট হারাতে থাকে।

অর্ধশতরান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত। নির্ধারিত ২০ ওভারে ৯উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলল ভারত। ভারতকে হারিয়ে সেমিফাই‌নালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ভারতের অঙ্ক এখন জটিল সমীকরণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+