Women's T20 World Cup: পাকিস্তানকে হেলায় হারাল অস্ট্রেলিয়া, কতটা কঠিন হল ভারতের সেমির অঙ্ক?
আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারতীয় মহিলা দল। কিন্তু তার আগে হরমনপ্রীতদের উপর চাপ বাড়াল অজি মহিলা দল, শুক্রবার তারা পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে দিল। সেইসঙ্গে লিগের লড়াই জমিয় দিল।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া মহিলা দল। কিন্তু এই ম্যাচেও পাকিস্তান দল ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ে। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৭ রান করে আউট হলেন মুনিবা আলি। সিদরা আমিন, সাদাফ শামাস, নিদা দার কেউই রান পেলেন না।

অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ১৫ রান করে বেথ মুনি আউট হলেও অস্ট্রেলিয়া মহিলা দলকে জয় এনে দেন আলিসা হেলি এবং এলি্সে পেরি জুটি। হেলি ৩৭ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। ২২ রানে অপরাজিত থাকেন পেরি এবং গার্ডনার করেন ৭ রান।
এই ম্যাচ জয়ের ফলে ৩ ম্যাচে ৩ পয়েন্ট এবং প্লাস ২.৭৮৬ রানরেট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন চার। মাইনাসে থাকা নেট রান রেটের উন্নতি ঘটিয়েছে টিম ইন্ডিয়া, ভারতের নেট রান রেট এখন ০.৫৭৬। ভারত আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে।
India vs Bangladesh: ভারতের লক্ষ্য হোয়াইটওয়াশ, দলে বদল করবেন গম্ভীর? জানুন সম্ভাব্য প্রথম একাদশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে ভারতীয় মহিলা দল। তবে আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ কার্যত ডু অর ডাই ভারতের জন্য। ভারতকে শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই হবে না অন্য দলগুলির ফলাফলের উপর নির্ভর করতে হবে। নিউজিল্যান্ড ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। পাকিস্তান ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সেমির লড়াই থেকে প্রায় ছিটকে গেল। ফলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ জমে গেল।












Click it and Unblock the Notifications