Women's T20 World Cup 2024: ভারতের ম্যাচগুলির দিনক্ষণ জেনে নিন, কীভাবে-কোথায় দেখবেন বিশ্বকাপ? জানুন বিস্তারিত

ভারতীয় মহিলা দলের মিশন এবার টি২০ বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই এবার টি২০ বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা ব্রিগেড। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা থেকে রিচা ঘোষ, ভারতীয় মহিলা দলে প্রতিভা বা তারকার অভাব নেই। আগামী ৪ অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে হরমনপ্রীত কৌর ব্রিগেড। কবে, কখন রয়েছে বিশ্বকাপে ভারতের ম্যাচ? কীভাবে দেখবেন ম্যাচগুলি? যাবতীয় তথ্য তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

গ্রুপ এ-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত অভিযান শুরু করবে অবশ্য নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। ভারতীয় মহিলা দলের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ৪ অক্টোবর। দুবাইতে ভারতীয় সময় অনুসারে এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আগামী ৬ই অক্টোবর দুবাইতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে।

ICC Women s

গ্রুপ পর্বে ভারত তৃতীয় ম্যাচ খেলবে আগামী ৯ অক্টোবর শ্রীইলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচটিও শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ১৩ অক্টোবর সন্ধ্যা ৭.৩০ মিনিটে শারজাতে এই ম্যাচ হবে।

দুটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল সেমিফাইনালে পৌঁছাবে। সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ এবং ১৮ অক্টোবর। ফাইনাল ম্যাচ হবে ২০ অক্টোবর। নক আউটের ম্যাচগুলিও শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও হটস্টার ওয়েবসাইট এবং অ্যাপেও ম্যাচগুলি দেখা যাবে।

ভারত মহিলা টি২০ বিশ্বকাপের আটটি সংস্করণেই অংশগ্রহণ করেছে কিন্তু ট্রফি জিততে পারেনি। এরআগে ২০২০ ভারতীয় মহিলা দল ফাইনালে পৌঁছেছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিরোপা জয়ের লড়াইয়ে হেরেছিল।

বিশ্বকাপের আগে দুই শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় দলের কাছে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মহি‌লা দল। ২৯ সেপ্টেম্বর ভারতীয় দল প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ভারতীয় দল মুখোমুখি হবে দুবাইতে ওয়েস্ট ইন্ডিজের। একদিনের ব্যবধানে অর্থাৎ ১ অক্টোবর হরমনপ্রীত ব্রিগেড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

কয়েক মাস আগেই আইসিসি টি২০ ট্রফি জিতেছে ভারতীয় পুরুষ দল, এবার হরমনপ্রীত কৌরে ব্রিগেডের সামনে চ্যালেঞ্জ আইসিসি ট্রফি জেতার। সাম্প্রতিক সময়ে ভারতের পারফরম্যান্স কিন্ত যথেষ্ট ভালো। উল্লেখ্য আগামী ৩ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচ দিয়ে হবে মহিলা টি২০ বিশ্বকাপের বোধন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+