Women's T20 WC 2024: আম্পায়ারের ভুলে ক্ষতি ভারতের, প্রতিবাদেও বদলাল না আজব সিদ্ধান্ত! রান আউট হয়েও খেললেন কের
Women's T20 WC 2024: দুবাইয়ে আজ মহিলাদের টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচই সাক্ষী থাকল আম্পায়ারের আজব ভুলের!
ভারতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফরাও প্রতিবাদ জানালেন। কিন্তু তাতেও কাজ হলো না। রান আউট হওয়া নিউজিল্যান্ডের ব্যাটার আম্পায়ারের দাক্ষিণ্যে ব্যাটিং চালিয়ে গেলেন।

ঘটনা নিউজিল্যান্ড ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে। দীপ্তি শর্মার বলে লং-অফে ড্রাইভ মেরে একটা রান নেন অ্যামেলিয়া কের। এরপরই দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন তিনি। সেই সময় হরমনপ্রীত কৌর বল ছোড়েন রিচা ঘোষের দিকে, ভারতীয় উইকেটকিপার কেরকে রান আউট করেন পরিষ্কারভাবেই।
ভারতীয় দল অ্যামেলিয়া কের আউট ভেবে সেলিব্রেশন শুরু করে দেয়। কিন্তু এরপরেই চরম নাটক। কেরও আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন। এরপর তৃতীয় আম্পায়ারের নির্দেশে চতুর্থ আম্পায়ার গিয়ে কেরকে মাঠ থেকে বেরোতে বারণ করেন। আম্পায়ার বলটিকে ডেড বল ঘোষণা করেছেন, এই যুক্তি দেখিয়ে রান আউট দেওয়া হয়নি।
BIG CONTROVERSY IN INDIA VS NEW ZEALAND MATCH!
— Lalit Mohan (@Lalityadav8532) October 4, 2024
- Shocking umpiring decision! Amelia Kerr tried to steal a second run and was brilliantly run out by Harmanpreet Kaur, but the umpires called it a dead ball! 😳 The crowd and Team India are not happy with this call. #INDvNZ… pic.twitter.com/96ISEpfkZj
এমন আজব সিদ্ধান্তে হতচকিত হয়ে যায় ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীত কৌর গিয়ে কথা বলেন আম্পায়ারদের সঙ্গে। দীর্ঘক্ষণ ধরে চলে আম্পায়ারদের সঙ্গে কথোপকথন। সেখানে যান ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। হরমনপ্রীতকে দেখে বোঝাই যাচ্ছিল তিনি এই সিদ্ধান্ত বিশ্বাসই করতে পারছেন না।
গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া থেকে ভারতকে বঞ্চিত করা হচ্ছে দেখে তৃতীয় আম্পায়ারের কাছে পৌঁছে যান ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ অমল মুজুমদার। যদিও তাতেও পরিস্থিতি বদলায়নি। আম্পায়াররা তাঁদের সিদ্ধান্তে অটল থাকেন। খেলাও শুরু হয়।
wtf? SERIOUSLY WTF? 😃 https://t.co/WaQq3R3AyC
— 💅🏼 (@_mishriiiii) October 4, 2024
এরপরই সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ঝড় ওঠে। কেরও এমনভাবে জীবন পাওয়ার বড় ফায়দা তুলতে পারেননি। তিনি পরের ওভারেই আউট হয়ে যান। রেণুকা সিংয়ের বলে তাঁর ক্যাচ ধরেন পূজা বস্ত্রকার। কের আউট হতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় হরমনপ্রীতকে।
নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। সোফি সাতটি চারের সাহায্যে ৩৬ বলে সর্বাধিক ৫৭ রানে অপরাজিত থাকেন। জর্জিয়া প্লিমার ৩৪, সুজি বেটস ২৭, অ্যামেলিয়া কের ১৩ ও ব্রুক হ্যালিডে ১৬ রান করেন। ৫ রানে অপরাজিত থাকেন ম্যাডি গ্রিন।
রেণুকা সিং ২টি, অরুন্ধতী রেড্ডি ও আশা সোভানা একটি করে উইকেট দখল করেন। শেষ পাওয়া খবরে ভারতের স্কোর ১২ ওভারে ৫ উইকেটে ৭৪। স্মৃতি মান্ধানা ১২, শেফালি ভার্মা ২, হরমনপ্রীত কৌর ১৫, জেমাইমা রডরিগেজ ১৩ ও রিচা ঘোষ ১২ রানে আউট হয়েছেন। ক্রিজে আছেন দীপ্তি শর্মা ও অরুন্ধতী রেড্ডি।












Click it and Unblock the Notifications