Women's T20 World Cup 2024: জয়ের সঙ্গে ভারতকে বাড়াতে হবে রান রেটও, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীত?

বুধবার টি২০ বিশ্বকাপে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ কানে হারের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরেছে ভারতীয় মহিলা দল। কিন্তু ভারতের সেমিফাইনালের অঙ্ক বেশ কঠিন। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জিতলেই হবে না একইসঙ্গে নেট রানরেটকেও বাড়াতে হবে।

গত জুলাই মাসে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে এই শ্রীলঙ্কার কাছেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে ভারতীয় মহিলা দলের কাছে এই ম্যাচ বদলার। কারণ এশিয়া কাপ ফাইনামলে হারের স্মৃতি এখনও দগদগে ভারতীয় মহিলা দলের কাছে। কিছুটা কঠিন পরিস্থিতিতেই খেলতে নামছে ভারতীয় প্রমী‌লা ব্রিগেড।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় ঘাড়ে চোট পেয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। যে তথ্য পাওয়া গিয়েছে তাতে শ্রী‌লঙ্কার বিরুদ্ধে ম্যাচে অধিনায়কের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এমনকি শেষ ম্যাচে খেলতে পারেননি পেসার পূজা বস্ত্রকার।যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলাররা ভালো পারফরম্যান্স করেছিলেন।

বোলাররা ভালো পারফরম্যান্স করলেও ভারতীয় মহিলা ব্যাটারদের সেই ফর্ম এখনও দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে স্মৃতি মান্ধানার ব্যাটিং এখনও মন ভরাতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য বেশি রান তাড়া করতে হয়নি ভারতকে। কিন্তু তাও ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। এমনরকি ধীর লয়ে ব্যাটিং করেন ভারতীয় ব্যাটাররা। ফলে রান রেট ঠিক মতো বাড়েনি। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে স্মৃতি মান্ধানার দিকে বাড়তি ফোকাস থাকবে।

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই হেরেছে শ্রী‌লঙ্কা দল। যদিও প্রতিপক্ষ দলকে বেশ সমীহ করছে ভারতীয় দল। দলের ওপেনার শেফালি বর্মা বলেছেন, এখানে একটা সময় ছিল যখন চামারাই সবচেয়ে বেশি রান করতেন এবং উইকেট নিতেন। কিন্তু এশিয়া কাপে তার পুরো দল ভালো পারফর্ম করেছে। তারা অনেক উন্নতি করেছে, যে কারণে শ্রীলঙ্কা দল এশিয়া কাপ জিতেছে। আমাদের আরও ভালো খেলতে হবে।'

দু ম্যাচ খেলে ভারতীয় দলের সংগ্রহ ১ পয়েন্ট। রানরেট -১.২১৭। এই পরিস্থিতিতে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে গেলে আগামী দুটি ম্যাচে জয় পেতে হবে ভারতকে।পাশাপাশি শুধু নিজেরাই জিতলেই হবে না, অন্য দলগুলোর দিকেও এখন তাকিয়ে থাকতে হবে ভারতীয় মহিলা দলকে। অন্যদিকে দুই ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে ঘুড়ে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+