Womens Asia Cup: দীপ্তির দুরন্ত বোলিং, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের প্রয়োজন ১০৯
মহিলাদের এশিয়া কাপের ভারতীয় দল প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান।এশিয়ার দুই দেশের লড়াই টুর্নামেন্টের অন্যতম ইউএসপি। গত বছর ভারতীয় পুরুষ দল চ্যাম্পিয়ন হয় এই টুর্নামেন্টে। এবার মহিলাদের শিরোপা জয়ের লড়াই।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাক মহিলা দল। শুরুতেই দুই উইকেট হারায় পাক দল।পূজা বস্ত্রকার নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দেন দলকে। গুল ফিরোজা ৫ বলে ৫ রান করে পূজার বলে হরমনপ্রীত কৌরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। ৯ রানের মধ্যেই পাকিস্তানের ওপেনিং জুটির পতন হয়। এরপর ১৭ রান উঠার পরই স্কোরবোর্ডে পাক দলের দ্বিতীয় উইকেটের পতন হয়।

৩.৫ ওভারে পূজা বস্ত্রকারের বলে জেমিমা রডরিগেজের হাতে ধরা পড়েন মুনিবা আলি। ১১ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। পাকিস্তান ২৬ রানে ২ উইকেট হারায়। ৬ বলে ১১ রান করে শ্রেয়াঙ্কার বলে আউট হলেন আলিয়া রিয়াজ। এরপর অধিনায়ক নিদা দার এবং সিদরা আমিন কিছুটা চেষ্টা করলেন। ১৮ রানের পার্টনারশিপের পরই ভেঙে গেল তাঁদের জুটি। নিদা ১১ বলে ৮ রান করে দীপ্তি শর্মার বলে আউট হলেন।
সাদিরা আমিন ২৫ রান করে আউট হলেন। তিনি পাক দলের সর্বোচ্চ রান সংগ্রহাকরী। টুবা হাসান ১৯ বলে ২২ এবং শেষ দিকে ফতিমা ১৬ বলে ২২ রান করে দলের শতরানের গণ্ডি পার করলেন। পাকিস্তানের তিন মহিলা ব্যাটার ০ রানে আউট হলেন।
শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১০৮ রানেই সমাপ্ত হল পাক দলের ব্যাটিং। জয়ের জন্য ভারতের দরকার ১০৯। দীপ্তি শর্মা ৪ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নিলেন। দুটি করে উইকেট নিলেন রেণুকা সিং, পূজা বস্ত্রকার এবং শ্রেয়াঙ্কা পাটিল। এই নিয়ে মোট ৯ বার বসছে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। এর আগের ৮টি এশিয়া কাপের মধ্যে ভারত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার্সের ট্রফি হাতে তুলেছে তারা।
পাকিস্তান মহিলা দল- সিদরা আমিন, গুল ফিরোজা, মুনিবা আলি, নিদা দার, রিয়াজ জাভেদ, ফতিমা সানা, তুবা হাসান, সাদিয়া ইকবাল, নাশরা সান্ধু, সায়েদা শাহ।
ভারতীয় মহিলা দল- মৃতি মান্ধানা, শেফালি ভর্মা, দয়ালান হেমলতা, জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, রেণুকা ঠাকুর।












Click it and Unblock the Notifications