Women's Asia Cup 2024: এশিয়া কাপে ভারত-পাকিস্তান, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা! দ্বৈরথ ও সূচি সংক্রান্ত খুঁটিনাটি

Women's Asia Cup 2024: মহিলাদের এশিয়া কাপ কাল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার ডামবুলায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত নামছে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে।

টুর্নামেন্টের প্রথম দিনেই ভারতের সামনে পাকিস্তান। সব প্রতিপক্ষকেই সমীহ করছেন হরমনপ্রীত।

Women s Asia Cup 2024 -

এবারের টুর্নামেন্টে থাকছে মোট ১৫টি ম্যাচ। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড ও মালয়েশিয়া। দুই গ্রুপের প্রথম দুইয়ে থাকা দলগুলি খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল দুটি হবে ২৬ জুলাই, ২৮ জুলাই ফাইনাল।

এই টুর্নামেন্টে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওডিআই ও একমাত্র টেস্টটি জিতেছিল ভারত। টি২০ সিরিজ ১-১ ছিল, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তার আগে এপ্রিল-মে মাসে বাংলাদেশে গিয়ে ৫-০ ব্যবধানে টি২০ সিরিজ জেতে ভারতের প্রমিলা বাহিনী।

ভারতীয় সময় কাল সন্ধ্যা সাতটায় ভারত-পাকিস্তান ম্যাচ। ২১ জুলাই বেলা ২টো থেকে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ২৩ জুলাই সন্ধ্যা সাতটা থেকে ভারত-নেপাল দ্বৈরথ। ২৬ জুলাই একটি সেমিফাইনাল বেলা ২টো থেকে, অপরটি সন্ধ্যা সাতটা থেকে। ফাইনালও সাতটা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

মহিলাদের টি২০ আন্তর্জাতিকে পারস্পরিক দ্বৈরথে ভারত ১১-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। হরমনপ্রীত কৌর বলেন, টি২০ বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সব টুর্নামেন্টকেই আমরা সমান গুরুত্ব দিই। এশিয়ান টুর্নামেন্টে ভালো খেললে বিশ্বের নানা জায়গায় পারফরম্য়ান্স ভালো করা যায়।

টি২০ বিশ্বকাপ বা যে কোনও বিশ্বকাপের মতোই প্রস্তুতি-সহ নানা বিষয়ে একই ফোকাস রাখছেন হরমনপ্রীতরা। প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিয়ে নিজেদের সেরাটা মেলে ধরতে চাইছেন। আগেও এশিয়া কাপে ভারত যে পথে এগিয়ে সাফল্য পেয়েছে, সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর হরমনপ্রীতরা।

সতীর্থদের হরমনপ্রীতদের বার্তা, ক্রিকেট উপভোগের পাশাপাশি প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখতে হবে। পাকিস্তানের অধিনাক নিদা দার বলেছেন, ভারতের সঙ্গে খেলতে আমরা সব সময় মুখিয়ে থাকি। সকলেই ভালো অভিজ্ঞতার সাক্ষী থাকি। অনেক কিছু শেখাও যায়। টি২০-তে পুরুষ দলের মতোই মহিলারাও আগ্রাসী ক্রিকেট খেলেন।

দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকার আক্ষেপ রয়েছে নিদার। তবে হরমনপ্রীত বলেন, দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি আমাদের হাতে নেই। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উপভোগ করি। শুধু পাকিস্তান নয়, প্রতিটি দলই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা সব সময় ভালো খেলার লক্ষ্য নিয়েই নামি, এবারও ব্যতিক্রম হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+