মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, পাকিস্তানের বিরুদ্ধে রানে ফিরলেন মিতালি, ভারত জিতল সহজেই

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রতিবেদন।

ভারতের বিরুদ্ধে মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮ গ্রুপ বি-এর ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছিল পাকিস্তানের মহিলারা। জবাবে মিতালি রাজের অর্ধশতরানের জোরে সহজেই ৩ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই রানটা তুলে দিল ভারত। প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন মিতালি রাজ।

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, ভারত জিতল সহজেই

এদিন ভারতের বিরুদ্ধে ব্যাট করে নেমে শুরুতেই বিপদে পড়েছিল পাকিস্তান। প্রথম ওভারেই মেডেন-সহ আয়েশা জাফরকে ফিরিয়ে দিয়েছিলেন অরুন্ধতি রেড্ডি। দুটি চমৎকার রান আউটের ফলে পাওয়ার প্লেতে মাত্র ৩০ রানেই ৩ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের।

এখান থেকে মূলত বিসমা মারুফ (৪৯ বলে ৫৩) ও নিদা দার (৩৫ বলে ৫২)-এর ৯৪ রানের জুটির সৌজন্যে পাকিস্তান ভদ্রস্থ রানে পৌঁছায়। এই দুজন ছাড়া পাক ইনিংসে দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু অধিনায়িকা তথা ওপেনার জাভেরিয়া খান (১৭)।

ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান পুনম যাদব ও হেমলতা।

জবাবে ভারতের জয়ের ভিত গড়ে দেন বহু যুদ্ধের নায়িকা মিতালি রাজ (৪৭ বলে ৫৬)ও ভারতের নতুন ব্যাটিং তারকা স্মৃতি মান্ধানা (২৮ বলে ২৬)। ওপেনিং জুটিতেই ৯.৩ ওভারে ৭৩ রান ওঠে। মান্ধানা ঐআউট হন ডায়না বাগের বলে।

এরপর ক্রিজে এসেছিলেন জেমাইমা। আগের ম্যাচে ঝকঝকে অর্ধশতরান করলেই আজ তিনি বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মিতালিকে। ২১ বলে ১৬ রান করেই নিদা দারের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান। শেষ কাজটুকু সারেন অধিনায়িকা হরমনপ্রিত (১৩ বলে ১৪) ও বেদা কৃষ্ণমূর্তি (৫ বলে ৮)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+