বিশ্বকাপের আগে ২২ গজে ভারত-পাকিস্তান ম্যাচের ফল কী হল

বিশ্বকাপের আগে ২২ গজে ভারত-পাকিস্তান ম্যাচের ফল কী হল

দরজায় কড়া নাড়ছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই টুর্মামেন্ট শুরুর আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচে আজ ভারত-পাকিস্তান ডুয়েল ছিল। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবার টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল।

ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ

সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ বা এশিয়া কাপ ছাড়া দ্বিপাক্ষিক সিরিজে বাইশ গজে ভারত-পাক ডুয়েল বন্ধ। ইতিমধ্যে ছেলেদের ক্রিকেটে এবছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের ম্যাচ রয়েছে। যা নিয়ে ভারত টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট হলে তবেই ভারত এশিয়া কাপ খেলবে বলে স্পষ্ট জানিয়েছে। এমন পরিস্থিতিতে আজ বিশ্বকাপের আগে মেয়েদের ক্রিকেটে ছিল ভারত-পাকিস্তান ডুয়েল।

 ভারত-পাকিস্তান ম্যাচের ফল কী হল

ভারত-পাকিস্তান ম্যাচের ফল কী হল

ভারত-পাক ম্যাচ মানেই উত্তজনার পারদ তুঙ্গে। স্বভাবতই মেয়েদের বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই প্রস্তুতি ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।

কোথায় বাধা

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এদিন ম্যাচের একটিও বল না হয়েই ম্যাচটি বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচটি ভেস্তে গিয়েছে।

আরও একটি ম্যাচ বাতিল

শুধু ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচই বাতিল হয়নি, সেই সঙ্গে বাংলাদেশ-থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচটিও বাতিল হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মেয়েদর ফল

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মেয়েদর ফল

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ২০১৮ সালে টি-২০ বিশ্বকাপের ম্যাচ ও ২০১৮ সালে মেয়েদের টি-২০ এশিয়া কাপের তিনটি ম্যাচ ভারত পাকিস্তানকে হারিয়েছিল। পাকিস্তান একমাত্র ২০১৮ টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারিয়েছে।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের সূচি দেখে নিন

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের সূচি দেখে নিন

২১ ফেব্রুয়ারি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ বাংলাদেশ
২৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড
২৯ ফেব্রুয়ারি প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+