১ বছর পিছিয়ে গেল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, কারণ জানাল আইসিসি

১ বছর পিছিয়ে গেল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, কারণ জানাল আইসিসি

এক বছর পিছিয়ে দেওয়া হল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপে ২০২২ সালের সার্কিট থেকে ওই টুর্নামেন্ট সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। পরিবর্তে ২০২৩ সালে টু্র্নামেন্ট আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

২০২২ থেকে ২০২৩

২০২২ থেকে ২০২৩

দক্ষিণ আফ্রিকায় ২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি স্থগিত করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে আইসিসি। ৯ ফেব্রয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।

পিছিয়ে গিয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ

পিছিয়ে গিয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ

নিউজিল্যান্ডে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালে। করোনা ভাইরাসের জন্য সেটি স্থগিত হয়ে যায়। ২০২২ সালে হওয়ার কথা টুর্নামেন্ট। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ সেটি।

কমনওয়েলথ গেমসে ক্রিকেট

কমনওয়েলথ গেমসে ক্রিকেট

ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২২ সালের কমনওয়েলথ গেমস। প্রথমবার টুর্নামেন্টের অংশ হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট। ওই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার সেটিও অন্য একটি কারণ।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জন্য সেটি স্থগিত করে দেওয়া হয়েছে। ২০২১ সালে ভারতে টুর্নামেন্টের আরও একটি সংস্করণ হওয়ার কথা থাকায় এই ইভেন্ট ২০২২ সালে আয়োজন করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+