নতুন চ্যাম্পিয়ন পেল মহিলাদের টি-টোয়েন্টি, এবার কি আইপিএলের পালা?

নতুন চ্যাম্পিয়ন পেল মহিলাদের টি-টোয়েন্টি, এবার কি আইপিএলের পালা?

লাগাতার দুই বছর মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ জেতা সুপারনোভাসকে হারিয়ে চলতি বছরের টুর্নামেন্ট জিতেছে ট্রেইলব্লেজার্স। তারই প্রেক্ষিতে এবার নতুন চ্যাম্পিয়ন পেল প্রতিযোগিতা। আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর মেগা ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। সেখানেও কি নতুন দল হিসেবে খেতাব ঘরে তুলবেন শ্রেয়স আইয়াররা, নাকি মোট পাঁচ বার তথা লাগাতার দুই বার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়বে রোহিত শর্মা শিবির।

মহিলাদের টি-টোয়েন্টি ফাইনাল

মহিলাদের টি-টোয়েন্টি ফাইনাল

শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে সুপারনোভাসের মুখোমুখি হয়েছিল ট্রেইলব্লেজার্স। আগে ব্যাট করে নির্ধারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে গোলাপী শিবির। ৬৮ রানের দাপুটে ইনিংস খেলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। সুপারনোভাসের হয়ে ৫ উইকেট নিয়ে কামাল করবেন রাধা যাদব। জবাবে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি তুলতে পারেনি হরমনপ্রীত কৌররা। ট্রেইলব্লেজার্সের হয়ে ৩ উইকেট নেন সালমা খাতুন।

নতুন চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স

নতুন চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স

২০১৮ সাল থেকে শুরু হওয়া মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম দুই সংস্করণ জেতে সুপারনোভাস। সে নিরিখে এবারও খেতাব ধরে রাখতে মরিয়া ছিলেন হরমনপ্রীত কৌররা। সেই মতো গোছানো ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলও। তবু সবাই চমকে দিয়েই মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ জিতে নতুন দল হিসেবে উত্থান ঘটল ট্রেইলব্লেজার্সের।

এবার আইপিএলের পালা!

এবার আইপিএলের পালা!

১৩ বছর পর আইপিএলের ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ষষ্ঠবারের জন্য টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনো মুম্বই ইন্ডিয়ান্সের কাছে মোট পাঁচ বার তথা পরপর দুই বার খেতাব জয়ের হাতাছানি। ফলে দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হবে, সে ব্যাপারে কারও মনে কোনও সন্দেহ নেই। মুখোমুখি সমরে মুম্বইয়ের পাল্লা কিছুটা ভারী হলেও ট্রেন্ড অনুযায়ী দিল্লিই শেষ হাসি হাসবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

শেষ তিন সাক্ষাৎ

শেষ তিন সাক্ষাৎ

আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ১৪৩ রানের বেশি এগোয়নি দিল্লি ক্যাপিটালসের ইনিংস। টুর্নামেন্টের লিগ স্তরের দ্বিতীয় এবং প্রথম সাক্ষাতে শ্রেয়স আইয়ারদের যথাক্রমে ৯ এবং ৫ উইকেটে হারিয়েছেন রোহিত শর্মারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+