মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং সুপারনোভাসের
মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং সুপারনোভাসের
মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০-এর ফাইনালে ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সুপারনোভাস। শারজার ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অধিনায়ক হরমনপ্রীত কৌর। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বল গ্রিপ করতে সমস্যা হবে বলে মনে করেন কৌর।

গত ম্যাচে সুপারনোভাসের কাছে হেরে গিয়েছিল ট্রেইলব্লেজার্স। ওই দুই দলের মধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত মোকাবিলা দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। গত ম্যাচে সুপারনোভাস ও ট্রেইলব্লেজার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ ওভারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছিল। টানা তৃতীয় বারের জন্য টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা তিন বার খেতাব জয়েরও হাতছানি হরমনপ্রীতদের সামনে। গত ম্যাচের হারের থেকে আজ কোনও ভুল করতে চান না স্মৃতি মান্ধানারা।
টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনাল মোকাবিলা জিততে ট্রেইলব্লেজার্স দলে একটি পরিবর্তন করা হয়েছে। খেলছেন বাংলার ব্যাটসম্যান রিচা ঘোষ এবং কিংবদন্তি ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। ট্রেইলব্লেজার্সকে গত ম্যাচে হারিয়ে ফাইনালে ওঠা সুপারনোভাস শিবিরেও একটি পরিবর্তন করা হয়ছে। আজ খেলছেন না ওপেনার প্রিয়া পুনিয়া। ফলে ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। দেখে নেওয়া যাক দুই দলের একাদশ।
সুপারনোভাসের একাদশ : চামারি আত্তাপাত্তু, জেমেইমা রডরিগজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিবর্ধনে, পূজা ভাস্ত্রাকর, অনুজা পাতিল, রাধা যাদব, সাকিরা সেলম্যান, পুনম যাদব, আয়াবোঙ্গা খাকা।
ট্রেইলব্লেজার্সের একাদশ : স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দীনেন্দ্র ডোটিন, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, নুজহাত পারবীন (উইকেটরক্ষক), হারলীন দেওল, নাটাকাম চানথাম, সালমা খাতুন, ঝুলন গোস্বামী, সোফি একলেস্টোন, রাজেশ্বরী গায়েকোয়াড়।












Click it and Unblock the Notifications