মরুশহরে মেয়েদের টি-২০: মিতালীর দলের ব্যাটিং ভরাডুবি, জয় দিয়ে শুরু মন্ধনার ট্রেলব্লেজার্সের
মরুশহরে মেয়েদের টি-২০: মিতালীর দলের ব্যাটিং ভরাডুবি, জয় দিয়ে শুরু মন্ধনার ট্রেলব্লেজার্সের
মরুশহরে ছেলেদের আইপিএলের পাশাপাশি বুধবারে মেয়েদের টি-২০ লিগের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রথম ম্যাচে জয়ে এসেছে ভেলোসিটির। তবে সুপারনোভার বিরুদ্ধে জয়ের রেশ কাটতে না কাটতেই লিগের দ্বিতীয় দিনে ম্যাচ হেরে বসল ভেলোসিটি। ব্যাটিং ব্যর্থতায় ধরাশায়ী সুপারনোভা।

হতশ্রী ব্যাটিং, ডুবল মিতালীর দল
স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন ট্রেলব্লেজার্স দল এদিন নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত ক্রিকেট খেলছে। যার ফলে বিপক্ষ মিতালী রাজের দল এদিন মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায়। ট্রেলব্লেজার্সের বোলিং দাপটের কারণে সুপারনোভা এদিন ৭.৫ ওভারে অলআউট হয়েছে।

ব্যাটে পারফর্ম্যান্স
শারজায় টস জিতে মিতালী এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু দলের ব্যাটাররা অবশ্য মিতালীর এই সিদ্ধান্তকে যোগ্য সম্মান দিতে পারেননি। ভেলোসিটির ব্যাটারদের মধ্যে শাফালি বর্মা সর্বোচ্চ ১৩ রান সংগ্রহ করতে পারেন। ম্যাচে ৯ বল খেলে শাফালি ১টি চার ও ১টি ছক্কা হাঁকাতে পেরেছেন। বাংলার ঝুলন গোস্বামীর বলে শাফালি বোল্ড হন।

ঝুলনের পারফর্ম্যান্স
ম্যাচে ৩ ওভার হাত ঘুরিয়ে ঝুলন গোস্বামী ১৩ রান খরচে ২টি উইকেট পান। ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১২টি ডট বল করেন ঝুলন। বাকিদের মধ্যেসোফি একলেস্টেন ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

ট্রেলব্লেজার্সের জয়
জয়ের জন্যে ৪৮ রান তাড়া করতে নেমে ট্রেলব্লেজার্স ১টি উইকেট হারিয়ে ৭.৫ ওভারে ম্যাচ জিতে নিয়ে ২ পয়েন্ট পেল। সেই সঙ্গে নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল ট্রেলব্লেজার্স।
ছবি সৌজন্যে বিসিসিআই ইনস্টাগ্রাম ও টুইটার












Click it and Unblock the Notifications