মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : ভেলোসিটির দুর্দান্ত বোলিংয়ে টেনেটুনে ১২৬ তুলল সুপারনোভাস

মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : ভেলোসিটির দুর্দান্ত বোলিংয়ে টেনেটুনে ১২৬ তুলল সুপারনোভাস

মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাসকে অল্প রানে বেঁধে ফেলল ভেলোসিটি। গত বারের রানার্স দলের বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে রান করেছেন হরমনপ্রীত কৌররা। অধিনায়ক নিজে এবং চামারি আত্তাপাত্তু ভাল ব্যাটিং করলেও বাকিরা ব্যর্থ হয়েছেন। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : ভেলোসিটির দুর্দান্ত বোলিংয়ে টেনেটুনে ১২৬ তুলল সুপারনোভাস

করোনা ভাইরাসের আবহে মহিলাদের ২০২০ সালের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে সুপারনোভাসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভেলোসিটি। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পরে ব্যাট করে রান তাড়া করা সুবিধা হবে মনে করেন মিতালী রাজ। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বোলারদের সমস্যা বাড়বে বলেও মনে করেন ভেলোসিটির অধিনায়িকা।

নেতা মিতালী রাজের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভেলোসিটির বোলাররা। মাত্র ১১ রান করে আউট হন সুপারনোভার ওপেনা প্রিয়া পুনিয় ৩০ রানে প্রথম উইকেট হারায় হরমনপ্রীত কৌররা। সাত রান করে সাজঘরে ফিরে যান জেমেইমা রডরিগজ। এরপর অধিনায়িকা হরমনপ্রীত ও চামারি আত্তাপাত্তুর মধ্যে ৪৭ রানের পার্টনারশিপ হয়। তুলে মারতে গিয়ে ফিল্ডারের হাত দিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি ৩৯ বলে ৪৪ রান করেন।

অন্যদিকে সুপারনোভার নেতা হরমনপ্রীত কৌর ২৭ বলে ৩১ রান করে আউট হন। ২১ বলে ১৮ রান করে আউট হন শশীকলা সিরিবর্ধনে। ব্যর্থ হন বাকিরা। ভেলোসিটির হয়ে ৩ উইকেট নেন একতা বিস্ট। ২টি করে উইকেট নেন জাহানারা আলম এবং লেইগ কাসপেরেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+