WPL 2023: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ভাগ্য নির্ধারণ ৪০৯ ক্রিকেটারের, বাংলা থেকে আছেন কারা?

মহিলাদের প্রিমিয়ার লিগ মুম্বইয়ে অনুষ্ঠিত হবে আগামী মাসে। চলতি মাসের ১৩ তারিখ ক্রিকেটারদের নিলাম। সর্বাধিক ৯০ জন ৫ দলে সুযোগ পাবেন। নিলামের তালিকায় নাম রয়েছে ৪০৯ ক্রিকেটারের।

মহিলাদের প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে মার্চের ৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত। উইমেন্স প্রিমিয়ার লিগে থাকছে ৫টি দল। ২২টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ১৩ ফেব্রুয়ারি বেলা আড়াইটে থেকে মুম্বইয়েই হবে ক্রিকেটারদের নিলাম। সর্বাধিক ৯০ জন ক্রিকেটার জায়গা পেতে পারেন ৫টি ফ্র্যাঞ্চাইজিতে।

 আইপিএলের নিলামে ৪০৯ জনের ভাগ্য নির্ধারণ

আইপিএলের নিলামে ৪০৯ জনের ভাগ্য নির্ধারণ

বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) খেলাতে আগ্রহী ১৫২৫ জন ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নথিবদ্ধ করিয়েছিলেন। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ৪০৯ জন ক্রিকেটারকে। এই ৪০৯ জনের মধ্যে ২৪৬ জন ভারতীয়। অ্যাসোসিয়েট দেশের ৮ জন-সহ ১৬৩ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। বিভিন্ন দলে সর্বাধিক ৩০ জন বিদেশি ক্রিকেটার জায়গা পেতে পারেন।

সর্বাধিক বেস প্রাইস ৫০ লক্ষ টাকার

সর্বাধিক বেস প্রাইস ৫০ লক্ষ টাকার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ২৪ জন ক্রিকেটারের নাম রয়েছে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, ভারতের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক শেফালি ভার্মা, রিচা ঘোষ, রেণুকা সিং, জেমাইমা রডরিগেজ, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, স্নেহ রানা। ৫০ লক্ষ টাকার বেস প্রাইস রাখার সিদ্ধান্ত নিয়েছেন ১৩ জন বিদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন এলিস পেরি, সোফি এক্লেস্টোন, সোফি ডিভাইন, ডিয়ান্ড্রা ডটিনের মতো তারকারা। ৪০ লক্ষ টাকার বেস প্রাইস রয়েছে ৩০ জন ক্রিকেটারের।

বাংলা থেকে কারা?

বাংলা থেকে কারা?

বাংলা থেকে দীপ্তি ও রিচার পাশাপাশি নিলামে ভাগ্য নির্ধারিত হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা তিতাস সাধু ও বিশ্বকাপজয়ী দলের সদস্য হৃষিতা বসু। তাঁদের বেস প্রাইস ১০ লক্ষ টাকা। এ ছাড়াও প্লেয়ার অকশনের তালিকায় নাম রয়েছে সুকন্যা পারিদা (৩০ লক্ষ টাকা), গৌহের সুলতানা (৩০ লক্ষ টাকা), ধারা গুজ্জর (১০ লক্ষ টাকা), ষষ্ঠী মণ্ডল (১০ লক্ষ টাকা), পর্ণা পাল (১০ লক্ষ টাকা), ঝুমিয়া খাতুন (১০ লক্ষ টাকা), মিতা পাল (১০ লক্ষ টাকা), সাইকা ইশাক (১০ লক্ষ টাকা)।

নিলামের নিয়মকানুন

নিলামের নিয়মকানুন

মহিলাদের প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ের ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরশাহী, হংকং, তাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের নামও রয়েছে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটি ১২ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। সর্বনিম্ন ১৫ ও সর্বাধিক ১৮ ক্রিকেটারকে নেওয়া যাবে। সর্বাধিক ৬ বিদেশি রাখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+