মহিলা আইপিএল ২০২০ : কোন তারকা রয়েছেন কোন দলে, জানিয়ে দিল বিসিসিআই
মহিলা আইপিএল ২০২০ : কোন তারকা রয়েছেন কোন দলে, জানিয়ে দিল বিসিসিআই
করোনা ভাইরাসের আবহেই আগামী নভেম্বরে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল ২০২০। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের স্বমহিমায় দেখা যাবে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা এবং জেমিমা রডরিগেজকে। খেলবেন কিংবদন্তি মিতালী রাজও। কে খেলবেন কোন দলে, কার ঘাড়ে কোন শিবিরের দায়িত্ব, তা জানিয়ে দিল বিসিসিআই।

মোট কটি দল
গত বারের মতো এবারও মহিলা আইপিএল ২০২০-তে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট তিন দল। সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটির মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। সংযুক্ত আরব আমিরশাহীতে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ৯ নভেম্বর পর্যন্ত চলবে মহিলা আইপিএল ২০২০।

সুপারনোভাস
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ (সহ অধিনায়ক), চামারি আটাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্দেনে, পুনম যাদব, শাকিরা সেলমান, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রাকার, আয়ূষী সোনি, আয়াবোঙ্গা খাকা, মুসকান মালিক।

ট্রেইলব্লেজার্স
স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমলতা, নুজহাত পারবীন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়েকোয়াড়, হার্লিন দেওল, ঝুলন গোস্বামী, সীমারান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফিয়ে একলেস্টোন, নাটহাকান চানথাম, ডিনেন্দ্র ডোটিন, কাশভি গৌতম।

ভেলোসিটি
মিতালী রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি (সহ অধিনায়ক), শাফালি বর্মা, সুষমা বর্মা (উইকেটরক্ষক), একতা বিশট, মানসী যোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যদর্শনী, মানালী দক্ষিণী, লেইঘ কাসপেরেক, ড্যানিয়েলে ওয়াট, সুনে লুস, জাহানারা আলম, এম আনাঘা।












Click it and Unblock the Notifications