২০২১ -র মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসি-র

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ২০২১-র ৩০ জানুয়ারি। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এই মেগা টুর্নামেন্ট শেষ হবে ২০ ফেব্রুয়ারি।

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ২০২১-র ৩০ জানুয়ারি। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এই মেগা টুর্নামেন্ট শেষ হবে ২০ ফেব্রুয়ারি। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের এই প্রাথমিক সূচি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি।

 ২০২১ -র মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসি-র

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, আয়োজক হিসেবে এই টুর্নামেন্টে এমনিতেই খেলবে নিউজিল্যান্ড। আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডিং অনুযায়ী আরও চার দল ওই বিশ্বকাপে সরাসরি প্রবেশ করবে। বাকি তিনটি স্থানের জন্য এশিয়া, পূর্ব এশিয়া-প্যাসিফিক, আফ্রিকা, ইউরোপের দেশ এবং আমেরিকাকে কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে।

আইসিসি-র সদ্য প্রকাশিত তালিকার যুগ্মভাবে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভারত ও দক্ষিণ আফ্রিকা যুগ্মভাবে রয়েছে দ্বিতীয় স্থানে। এই চার দল বিশ্বকাপে সরাসরি প্রবেশ করবে বলেই ধরে নেওয়া হচ্ছে। প্রায় কুড়ি দিন ধরে চলবে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। সেমি-ফাইনাল, ফাইনাল মিলিয়ে মোট ৩১টি ম্যাচ হবে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+