Champions Trophy: বায়ুসেনার ছোট্ট একটা প্রদর্শন, জৌলুসহীনভাবেই পাকিস্তানে সূচনা চ্যাম্পিয়ন্স ট্রফির
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয় মিনি বিশ্বকাপ। ঐতিহ্য এবং প্রতিযোগিতার মানের দিক থেকে ওডিআই বিশ্বকাপের পরই থাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরল একদিনের ফর্ম্যাটে। কিন্তু এমন একটি ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নেই কোনও জৌলুস। নমো নমো করেই সূচনা হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। বোধনে তাক লাগাতে ব্যর্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সব দলের অধিনায়কদের নিয়ে ফটো শ্যুট থেকে যৌথ সাংবাদিক সম্মেলন এসব কোনও কিছুই হয়নি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আসলে ভারত খেলতেই যায়নি পাকিস্তানে। রোহিতদের ডেরা দুবাই। রোহিত শর্মাকে কোনও ভাবেই পাকিস্তানে পাঠাতে রাজি হয়নি বিসিসিআই। এই পরিস্থিতিতে পরিচিত আইসিসি ইভেন্টের আগে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো একটাও হয়নি। আর বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বোধন হল।

প্রথম ম্যাচের বিন্দুমাত্র চমক দেখাতে পারল না পাকিস্তান ক্রিকেট। টসের পর ম্যাচ শুরুর আগে 'শের দিল' এয়ার শো দেখালো পাকিস্তানের বায়ুসেনা। কিন্তু একটা আইসিসি ইভেন্টের সূচনা হল তাও বায়ুসেনার একটা ছোট্ট প্রদর্শনের মাধ্যমে। না হয়েছে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান না হল দুই দলকে নিয়ে কোনও কর্মসূচি। মানের দিক থেকে তুলনা করলে ইতিপূর্বে কোনও আইসিসি ইভেন্ট এত সাদা মাটা ভাবে শুরু হয়েছে কিনা মনে করা কঠিন।
ভারতের কোনও ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট যেভাবে শুরু হয় পাকিস্তানের মাটিতে সেইভাবেই শুরু হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী অনুষ্ঠানের সময় কোন বিশিষ্ট অতিথিকেও ছিলেন পাক প্রেসিডেন্ট আফিস আলি জারদারি। দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান তিনি। আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করাই বিরাট চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের সামনে। সেটাই কোনওভাবে করতে পারল পিসিবি। এতেই যেন স্বস্তিু পেল আইসিসিও।
২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বন্দোবস্ত করতে পেরে তৃপ্ত পিসিবির প্রধান মহসিন নাকভি। তাও ভারতের ম্যাচ এখানে হচ্ছে না। স্টেডিয়ামও প্রথম ম্যাচে অনেকাংশেই ফাঁকা। নিজেদের দলের খেলায় গ্যালারি হাল এমন হয় তাহলে আগামী দিনে অন্য দেশের ম্যাচে কী হবে সেটা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications