গম্ভীরের মস্তিস্ক প্রসূত দল গড়েছে লখনৌ, চমকে দিতে পারে লীগে

গম্ভীরের মস্তিস্ক প্রসূত দল গড়েছে লখনৌ, চমকে দিতে পারে লীগে

গৌতম গম্ভীর। নামই বলে দেয় তিনি খুব সিরিয়াস ব্যক্তিত্ব। ক্রিকেট মাঠেও তাকে তেমনটাই দেখা গিয়েছে। খুব কমই তাঁকে মাঠে অথবা মাঠের বাইরে হাসতে দেখা গিয়েছে। সবসময়েই সিরিয়াস।

সিরিয়াস গম্ভীর

সিরিয়াস গম্ভীর

তিনি যে কোন লেভেলের ক্রিকেটার সেটা বলার প্রয়োজন পড়ে না। আইপিএলেও সফল অধিনায়ক। শক্ত ম্যাচ হলেই তাঁকে ডাগ আউট আঙুল মুখে একরাশ চিন্তা নিয়ে দেখা যেত। দুবার জিতেছেন আইপিএল। তারপর হঠাৎ দিল্লি ফেরত যাবার সিদ্ধান্ত এবং কেরিয়ার শেষ হয়। তবে তার ক্রিকেট মস্তিস্ক নিয়ে কোনওদিন প্রশ্ন ছিল না, আজও নেই, ভবিষ্যতেও যে থাকবে না তার প্রমাণ তাঁর গড়া লখনৌ দল।

লখনৌয়ের দল দুরন্ত

লখনৌয়ের দল দুরন্ত

দুরন্ত দল গড়েছে এই নতুন ফ্যাঞ্চাইজি। ওই যে লোকটিকে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে নিলামে দেখা যাচ্ছিল এই দল যে তার মস্তিস্ক প্রসূত তা নিয়ে সন্দেহ নেই। যে কেউ ফার্স্ট ইলেভেন খেলার যোগ্য। দলে ক্রুণাল ও দীপক হুডার মতো স্পিনিং অলরাউন্ডার আছে। তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইকে লখনউ দলে নিয়েছে। ২০২১ সালে আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করা বোলার আবেশ খানকে দলে নিয়েছে তারা।

কারা খেলবে অলরাউন্ডার হিসাবে

কারা খেলবে অলরাউন্ডার হিসাবে

পাশাপাশি অঙ্কিত রাজপুত, ইংল্যান্ডের মার্ক উড, ক্যারিবিয়ান জেসন হোল্ডার, অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে দলে নিয়েছে তারা। জেসন হোল্ডার, মার্কাস স্টইনিসকে দুজনেই অলরাউন্ডার। ক্রুনাল অলরাউন্ডার। আইপিএলে দুরন্ত পারফর্মার। রবি বিষ্ণোই দারুণ ইনভেস্টমেন্ট। উপরে কেএল রাহুল, ডি কক, পান্ডে। অভিজ্ঞতা সঙ্গে দারুণ পারফর্মার।

দলকে সামলানোটাই আসল কাজ

দলকে সামলানোটাই আসল কাজ

এমন দলকে সামলানোটাই এবার আসল কাজ। ম্যান ম্যানেজমেন্ট ভালো হলে দল ভালো খেলে। সেটা কীভাবে করতে হয় সেই অভিজ্ঞতা গম্ভীরের আছে। অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রাহুলকে শেখাবেন গম্ভীর। কোন স্ট্র্যাটেজি সাফল্য এনে দিতে পারে আইপিএলে তিনি দারুন জানেন। তাই লখনৌ যদি ভালো পারফর্ম করে নতুন দল হয়ে এতে অবাক হওয়ার কিছু থাকবে না। আর ক্রেডিট অনেকটাই যাবে গম্ভীরের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+