কোলের মেয়ে হাসপাতালের আইসিইউতে, ইডেন টেস্ট জেতালেন শামি

কলকাতা, ৪ অক্টোবর : দায়বদ্ধতা কাকে বলে তা দেখিয়ে দিলেন ভারতের পয়লা নম্বর পেস বোলার মহম্মদ শামি। এমন উদাহরণ তৈরি করলেন যা এককথায় অনন্য হয়ে থাকল।

কলকাতায় ইডেন টেস্টের দ্বিতীয় দিন শামি জানতে পারেন তাঁর কোলের মেয়ে আইরা শামি, যার বয়স মাত্র ১৪ মাস, সে প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি। অবস্থা এমন যে শ্বাসকষ্টের কারণে ছোট্ট আইরাকে আইসিইউতে পর্যন্ত রাখতে হয়েছে।

কোলের মেয়ে হাসপাতালের আইসিইউতে, ইডেন টেস্ট জেতালেন শামি

দ্বিতীয় দিনের খেলার পরে শামি জানতে পারেন মেয়ের অসুস্থতার কথা। আর তার পরের ২দিন বল হাতে জ্বলে উঠলেন শামি। ইডেন টেস্টের ২টি ইনিংসেই ৩টি করে উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিংয়ের দফারফা করে ছাড়েন তিনি।

যার সুবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৭৮ রানে ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির ভারত। এবং একইসঙ্গে আইসিসি ক্রমতালিকায় এককভাবে শীর্ষে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। আর সেক্ষেত্রে কৃতিত্বের ভাগীদার মহম্মদ শামিও।

তবে ভারতের হয়ে খেলার সময়ে টিমের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে বরাবর নজর রেখে গিয়েছেন শামি। প্রতিদিনের খেলা শেষ হলেই হাসপাতালে ছুটে গিয়েছেন শামি। মেয়েকে দেখে রাতে হোটেলে ফিরেছেন। তারপর সকালে উঠেই ফের বল হাতে আউট করেছেন কিউয়ি ব্যাটসম্যানদের।

এই নিয়ে প্রশ্ন করা হলে মহম্মদ শামি বলেন, অধিনায়ক কোহলি আমাকে অনুপ্রাণিত করেছেন। এছাড়া দলের প্রত্যেকে পাশে থেকে সাহস জুগিয়েছেন। সকলে বলেছেন, টেস্ট শেষ হওয়ার আগেই মেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরবে।

আর হয়েছেও তাই। সোমবার টেস্ট শেষ হয়েছে, এবং শামির মেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ফলে সবমিলিয়ে একেবারে মধুরেণ সমাপয়েৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+