IPL 2024: টিম ম্যানেজমেন্টের আস্থার মান রাখলেন, স্টার্ক বুঝিয়ে দিলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার
বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক।রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে নিলামে তাঁকে ঘরে তুলেছিল কেকেআর। কিন্তু টুর্নামেন্টের শুরুতে সেইভাবে ছন্দে ছিলেন না। কিন্তু গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে উঠলেন তিনি।
ফাইনালে টস জেতেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। টস হেরেও খুশি ছিলেন শ্রেয়স আইয়ার। কারণ কেকেআর প্রথমে ফিল্ডিং করার পরিকল্পনা নিয়েই নেমেছিল। অধিনািয়কের পরিকল্পনাকে সার্থক রূপ দিলেন স্টার্ক। শুরুতেই আঘাত হানলেন বিপক্ষ শিবিরে।

যেন অনেকটা আহমেদাবাদের প্লে অফের পুনরাবৃত্তি ঘটছে চেন্নাই। শুরুতেই মিচেল স্টার্ক ও বৈভব অরোরার পেস ও সুইংয়ের সামনে ধরাশায়ী সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং টপ অর্ডার।বল করতে নেমে প্রথম ওভারেই ফের নিজের আগুনে গতি ও সুইংয়ের পরিচয় মিচেল স্টার্ক। স্বপ্নের ডেলিভারিতে অভিষেক শর্মাকে বোল্ড করেন অজি স্পিড স্টার।৯ রান করে রাহুল ত্রিপাঠী আউট হলেন সেই স্টার্কের বলেই।৩ ওভারে ১৪ রানে ২ উইকেট।
মরশুমের দ্বিতীয়ার্ধে কেকেআরের জন্য সবচেয়ে বড় ইতিবাচক একটি হল তাদের দামি ক্রিকেটার মিচেল স্টার্কের ফর্মে ধীরে ধীরে ফিরে আসা।বল হাতে কেকেআরের মূল ভরসা মিচেল স্টার্ক, গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন। বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক। মুম্বই ম্যাচ হোক কোয়ালিফায়ার বড় ম্যাচে বল হাতে জ্বলে উঠছেন স্টার্ক, ফাইনাকলের মঞ্চেও জ্বলে উঠলেন স্টার্ক। তাঁর নামের পাশে মরশুম শেষে ১৭ উইকেট।
গত বছর ডিসেম্বরের আইপিএলের মিনি নিলামে ঝড় তুলে ছিলেন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অদি তারকাকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু আইপিএলের শুরুতে সেইভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না কেকেআরের তারকা বোলারকে।
দলের পেস আক্রমণকে ধারাল করতেই মেন্টর হিসেবে প্রত্যাবর্তন করেই স্টার্ককে নিলামে তুলে নেন গম্ভীর। তার জন্য ২৪.৭৫ কোটি খরচ করতেও ভাবেননি শাহরুখ খান।ফাইনালে যখনই স্টার্ক উইকেট নিচ্ছিলেন তখনই উচ্ছাসে ভাসলেন গম্ভীর এবং শাহরুখ।












Click it and Unblock the Notifications