৩৪ পূর্ণ করলেন কোহলি, শুভেচ্ছার জোয়ার আছড়ে পড়েছে সামাজিক মাধ্যমে

৩৪ পূর্ণ করলেন কোহলি, শুভেচ্ছার জোয়ার আছড়ে পড়েছে সামাজিক মাধ্যমে

শনিবার (৫ নভেম্বর) ৩৪ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র বছরের এই বিশেষ দিনে শুভেচ্ছার জোয়ারে ভেসে যাবেন তা জানাই ছিল। দেশে না থাকলেও ভারতের অন্যতম সফল ক্রিকেটারকে ঘিরে সমর্থকদের উন্মাদনা চোখে পড়বে তা স্বাভাবিক। সামাজিক মাধ্যমে বিরাটের জন্মদিনে ৫ নভেম্বর ট্রেন্ড করবে এটা প্রত্যাশিত। তবে, বিশেষ এই দিনটির আগেই জন্মদিনের শুভেচ্ছা পেতে শুরু করে দেন কোহলি।

বিরাটকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান গ্লেন ম্যাক্সওয়েল:

বিগত দুই মরসুম ধরে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট কোহলির সঙ্গেই খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। এক সঙ্গে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অনেকটা সময় কাটানোর ফলে দুই জনের বন্ধুত্বও জমে উঠেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে বিরাটকে শুভেচ্ছা জানান ম্যাক্সি। সম্প্রচকারী সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা বলার সময়ে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, "আমার ভাল বন্ধুদের মধ্যে এক জন বিরাট, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল ওর জন্য। আশা করি দিনটা দারুণ কাটবে তোমার। যদিও তোমায় টেক্স ম্যাসেজ পাঠাব আমি। (দিনটাকে) উপভোগ করো বন্ধু।"

বিরাটকেশুভেচ্ছা পাকিস্তানের বোলারের:

পাকিস্তানের পেসার শেহনওয়াজ দাহানিও জন্মদিনের আগেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। তিনি লিখেছেন, "ক্রিকেটকে যে সব থেকে সুন্দর খেলায় পরিণত করেছে সেই শিল্পীকে ৫ নভেম্বর শুভেচ্ছা জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। শুভ জন্মদিন বিরাট কোহলি। নিজের দিনটি উপভোগ করো ভাই এবং গোটা বিশ্বের মনোরঞ্জন করো।"

কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান রয়্যালস:

বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল-এর অন্যতম ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। ১২:০১ মিনিটে কোহলি শুভেচ্ছা জানিয়ে করা রাজস্থান রয়্যালসের টুইটারে লেখা হয়েছে, "শুভ জন্মদিন কিং কোহলি।"

বড় দায়িত্ব বিরাটের কাঁধে:

বড় দায়িত্ব বিরাটের কাঁধে:

জন্মদিন নিশ্চিত ভাবে যে কোনও মানুষের জন্য একাধিক বিশেষ মুহূর্ত নিয়ে আসে। তবে, এই মুহূর্তে বিরাটের উপর রয়েছে ভারতকে টি ২০ বিশ্বকাপে সাফল্য এনে দেওয়ার বড় দায়িত্ব। তাঁর চওড়া ব্যাটে ভর করেই সুপার ১২ থেকে সেমিফাইনালে পা বাড়িয়ে রেখেছে ভারত। সুপার ১২-এ চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে অপরাজিত অর্ধ শতরান করেছেন বিরাট। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল সুপার ১২-এর শেষ ম্যাচ খেলবে, সেই ম্যাচেও গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিরাটের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+