India vs Bangladesh: ইতিহাসের অপেক্ষায় চিপক, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট মাইলস্টোন গড়তে পারে ভারত
ভারতীয় দলের মিশন এবার বাংলাদেশ।এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান আরও শক্তিশালী করাই লক্ষ্য ভারতের। কিন্তু চেন্নাইতে প্রথম ম্যাচে জয় পেলে তা ভারতীয় ক্রিকেটের জন্য এক ঐহিতহাসিক মাইলস্টোন হতে চলেছে। ঐতিহ্যের চিপক স্টেডিয়াম থাকতে চলেছে ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক মাইলস্টোনের?
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট। হিসেব মতো প্রথম টেস্ট ম্যাচ সমাপ্ত হবে ২৩ সেপ্টেম্বর, সেই দিন ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দিন হতে পারে। যদি ভারত বাংলাদেশের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর বা তার আগে প্রথম টেস্টে জয়ী হয়, তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো, তাদের হারের চেয়ে বেশি জয় হবে।

অধিনায়রক হিসেবে নিজের নামকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রাখার সুযোগ রোহিত শর্মার সামনে।১৯৩২ সালে ভারত টেস্ট খেলা শুরু করলেও, ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে জয় পায় ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম জয় পেতে টিম ইন্ডিয়ার ২০ বছর লেগেছিল। কাকতালীয়ভাবে, সেই ঐতিহাসিক জয়টি ঘটেছে চেন্নাইতে যা ভারত বনাম বাংলাদেশ ১ম টেস্টের ভেন্যু।
২০০৯ সালে ভারত শততম টেস্ট জয়টি পায়। ৪৩২ ম্যাচ খেলে ভারতের শততম টেস্ট জয় হয়। এরপর ১৫ বছরে ভারত ১৪৭ ম্যাচের মধ্যে ৭৮টিতে জয় পেয়েছে।
এই যাত্রায় টিম ইন্ডিয়া ৩৬ জন অধিনায়কের নেতৃত্বে খেলেছ। সি.কে. নাইডু ছিলেন প্রথম, আর রোহিত শর্মা বর্তমান। এই ৯২ বছরে ৩১৪ জন ক্রিকেটার টেস্ট খেলেছেন। অমর সিং লন্ডনে প্রথম ক্যাপ পেয়েছিলেন এবং দেবদত্ত ধর্মশালায় শেষ টেস্ট ত্যাপটি পেয়েছেন।
ভারতীয় দল এখন পর্যন্ত চেন্নাইয়ে ৩৪টি টেস্ট খেলেছে। এর মধ্যে জিতেছে ১৫টিতে, হার ৭টিতে, ড্র ১১টি, একটি টেস্ট টাই হয়েছে। ভারত ২০২১ সালে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে টেস্ট খেলেছিল। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে সেখানে হারলেও পরের টেস্টে ৩১৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল।












Click it and Unblock the Notifications