কেকেআর বধে মরিয়া দেওয়ালে পিঠ ঠেকা যাওয়া আরসিবি

দলে ব্রেন্ডন ম্যাকুলাম, এবি ডিভিলিয়ার্সের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট, য়ুযভেন্দ্র চাহলের মতো স্পিনার এবং স্বয়ং বিরাট কোহলি থাকা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাঁড়াড়, চার ম্যাচে শূণ্য।

দলে ব্রেন্ডন ম্যাকুলাম, এবি ডিভিলিয়ার্সের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট, য়ুযভেন্দ্র চাহলের মতো স্পিনার এবং স্বয়ং বিরাট কোহলি থাকা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাঁড়াড়, চার ম্যাচে শূণ্য। আট দলের প্রতিযোগীতা আইপিএলে বিরাট কোহলির দল রয়েছে সর্বশেষ অর্থাৎ আটে। এই পরিস্থিতিতে, তিন ম্যাচের দুটিতে জিতে লিগ তালিকায় চার নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ঘরের মাঠে আরসিবির আজকের ম্যাচ অগ্নিপরীক্ষা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

কেকেআর বধে মরিয়া দেওয়ালে পিঠ ঠেকা যাওয়া আরসিবি

ইতিমধ্যেই চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, রাজস্থানের কাছে হেরে সমর্থকদের হতাশই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া কোহলি ব্রিগেড, তাই ম্যাচ শুরুর আগে প্র্যাকটিসে অতিরিক্ত গা ঘামিয়েছেন। নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেছে দলের তিন স্তম্ভ ক্যাপ্টেন বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাকুলাম, এবি ডিভিলিয়ার্সকে।

এদিকে আরসিবি-কেকেআরের হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে চিন্নাস্বামী স্টেডিয়ামে টিকিটের চাহিদা তুঙ্গে। প্রিয় দলের প্রথম জয়ের আশায় বুক বেঁধে, বিরাটদের প্র্যাকটিস দেখতেও সকালে মাঠে হাজির হন বহু ক্রিকেট প্রেমী। গত বেশ কয়েকটি আইপিএলে ধারাবাহিকভাবে পয়েন্ট টেবিলে নিচে থেকে টুর্নামেন্ট শেষ করার কলঙ্ক, এবার ঘোচাবেন কোহলি, ম্যাকুলাম, ডিভিলিয়ার্স, আশা সমর্থকদের।

অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদ, পাঞ্জাবকে হারিয়ে দুরন্ত ছন্দে আইপিএল শুরু করা কলকাতা নাইট রাইডার্স, গত ম্যাচে আটকে যায় দিল্লির কাছে। তাই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলদের কাছেও সমানভাবেই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+