BCCI: শুধু ইমপ্যাক্ট প্লেয়ার নয়, ওভারে দু'টি বাউন্সার নিয়মের অবলুপ্তি ঘটবে আগামী আইপিএলে?

আইপিএলের আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিভিন্ন নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে বিসিসিআই। চলতি বছরে এই টুর্নামেন্টের দিনক্ষণ বা নিয়মনীতি এখনও প্রকাশ্যে আসেনি। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে চর্চা আগে থেকেই চলছিল, এবার তার সঙ্গে যুক্ত হল দুই বাউন্সারের নিয়ম। এই দুই নিয়ম আগামী মরশুমের আইপিএলে অব্যাহত থাকবে কিনা তার আভাস পাওয়া যেতে পারে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করেছে ক্রিকেট মহলের একটা বড় অংশই এবং এক ওভারে দুটি বাউন্সারের নিয়ম কতটা যুক্তি সম্মত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এই দুটি নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। এই পরিস্থিতিতে দুটি নিয়মের ভবিষ্যত নিয়েই জল্পনা তৈরি হয়েছে।

BCCI

নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়মগুলি অব্যাহত রাখা হবে কিনা তা নিয়ে বিসিসিআই রাজ্য সংস্থাগুলিকে অন্ধকারে ফেলে দিয়েছে। অন্যান্য ঘরোয়া ইভেন্টগুলির জন্য নিয়ম নীতি প্রকাশ করা সত্ত্বেও, বিসিসিআই এখনও সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য খেলার শর্তাবলী প্রকাশ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, 'আমরা জানি যে ইমপ্যাক্ট প্লেয়ার এবং দুই বাউন্সার নিয়ম নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রঞ্জি ট্রফি এবং এক দিনের ক্রিকেটের সম্ভাব্য সূচি এবং প্রতিযোগিতার নিয়ম প্রকাশিত হয়েছে তিন সপ্তাহ আগে। সেখানে সৈয়দ মুস্তাক আলি কী নিয়মে খেলা হবে, তা জানানো হয়নি। এখনও সেই নিয়ম প্রকাশ করেনি বিসিসিআই। এতেই জল্পনা বাড়ছে। নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি।

২০২২ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরীক্ষামূলক ভাবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করে বিসিসিআই, এরপর ২০২৩ সালে আইপিএলেও তা চালু হয়। এরপর ২০২৪ সালেটও যা বজায় থাকে। কিন্তু এই নিয়মের নিয়ে ভিন্ন মত আছে ক্রিকেটার থেকে আইপিএল দলগুলির মধ্যেই। যদিও জাহির-অশ্বিনের মতো কয়েকজন এরপক্ষে রয়েছেন।

বিসিসিআইয়ের এক সূত্র একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,"ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে কোনও বিতর্ক হয়নি। সমস্ত নতুন নিয়মের ক্ষেত্রে, আমরা স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত চাই। ফ্র্যাঞ্চাইজি তাদের মতামত দিয়েছে এবং কিছু খেলোয়াড়ও মতামত দিয়েছেন। আমরা তাদের প্রতিক্রিয়ার মূল্য দেব তবে শেষ পর্যন্ত আইপিএল গর্ভনিং কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+