আইপিএল ২০২০-এর ফাইনালে রাহুলকে টপকে যাওয়ার হাতছানি ধাওয়ানের সামনে

আইপিএল ২০২০-এর ফাইনালে রাহুলকে টপকে যাওয়ার হাতছানি ধাওয়ানের সামনে

আইপিএল ২০২০-এর মেগা ফাইনালে দুর্ধর্ষ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ এবং খেতাব জিততে যে যে ফ্যাক্টরের দিকে শ্রেয়স আইয়ারদের তাকিয়ে থাকতে হতে, তার মধ্যে অন্যতম শিখর ধাওয়ান। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা এই বাঁ-হাতি ওপেনারের ব্যাট আজ চললে দিল্লিকে যে ঠেকানো মুশকিল হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে চলতি আইপিএল কমলা টুপিও জিততে পারেন গব্বর।

চলতি আইপিএলে ধাওয়ানের রান

চলতি আইপিএলে ধাওয়ানের রান

আইপিএল ২০২০-তে দুর্দান্ত ছন্দে থাকা শিখর ধাওয়ান ১৬ ম্যাচ খেলে ৬০৩ রান করেছেন। দুটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে গব্বরের ব্যাট থেকে। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা।

কমলা টুপি জিততে পারেন শিখর

কমলা টুপি জিততে পারেন শিখর

চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৬৭০ রান করেছেন কেএল রাহুল। দল ছিটকে গেলেও টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকের পুরস্কার পাওয়ার মুখে দাঁড়িয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। যদিও রাহুলের সেই আশায় জল ঢেলে দিতে পারেন শিখর ধাওয়ান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের ফাইনালে ৬৮ রান করলেই কিংস ইলেভেন পাঞ্জাবের নেতাকে টপকে যাবেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। এমনটা হলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কমলা টুপি জিতবেন গব্বর।

চারের নিরিখে সবার আগে

চারের নিরিখে সবার আগে

চলতি আইপিএলে রানের নিরিখে রানের নিরিখে শিখর ধাওয়ানের শীর্ষে পৌঁছনো কঠিন হলেও চার মারার প্রেক্ষিতে ফার্স্ট বয় হিসেবে টুর্নামেন্ট শেষ করতে পারেন গব্বর। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬৪টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। যা সর্বোচ্চ।

ধাওয়ানের আইপিএল রেকর্ড

ধাওয়ানের আইপিএল রেকর্ড

আইপিএলে এখনও পর্যন্ত ১৭৫টি ম্যাচ খেলেছেন শিখর ধাওয়ান। তাঁর ব্যাট থেকে এসেছে ৫১৮২ রান। টুর্নামেন্টে দুটি শতরান ও ৪১টি অর্ধশতরান রয়েছে ধাওয়ানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+