Shakib Al Hasan: নির্বাচনে জিতলেই ক্রিকেট থেকে অবসর? ভোটের আগেই নিজের কেরিয়ার নিয়ে বড় বয়ান শাকিবের
বিশ্বকাপের পর থেকেই শাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে, তাঁর বয়স ৩৬ পেরিয়েছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের পারফরম্যান্সও খুবই হতাশাজনক ছিল। বিশ্বকাপ শেষেই রাজনীতির ময়দানে নেমেছেন শাকিব। বাংলাদেশের নির্বাচনে মাগুরা ১ কেন্দ্র থেকে লড়ছেন শাকিব।
আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। ভোটে জিতলে কী করবেন শাকিব? ক্রিকেট এবং সংসদীয় দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন কীভাবে? নাকি ভোটে জিতেই ক্রিকেট থেকে অবসর নেবেন? এই প্রশ্ন এখন থেকেই উঠতে শুরু করেছে। কিন্তু তিনি উপমহাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। তাই জবাবও দিলেন সোজা ব্যাটে।

ভোটে জিতে মন্ত্রী না হলেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে থাকতে চাইছেন তিনি। শাকিবের ইচ্ছা বাংলাদেশের ক্রিকেটের সংস্থা বিসিবি-র সভাপতি হওয়া। কেন বিসিবির সভাপতি হতে চান তাও জানিয়েছেন শাকিব। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানান, সেই দেশের ক্রিকেট খেলা এবং টিমকে আরও উন্নত জায়গায় নিতে যেতে চাইছেন তিনি।
দলীয় সূত্রের খবর, গত নির্বাচনেই শাকিব প্রার্থী হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিবকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের তাঁকে প্রয়োজন। শাকিব আপাতত খেলায় মন দিন। তবে এবার শাকিবকে প্রার্থী করেছে বাংলাদেশের বর্তমান শাসর দল।
শাকিবরে হলফনামা বিশ্লেষণ করে তাঁর সম্পত্তির পরিমাণও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে শাকিবের মোট বার্ষিক আয় বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। পাশাপাশি বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারেও বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার বিনিয়োগ করে রেখেছেন। সেই আর্থিক অঙ্কও নেহাতই মন্দ নয়। রয়েছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা।
বিশ্বকাপে একেবারেই হতাশা জনক পারফৱম্যান্স করেন শাবিক। কিন্তর এর জন্য চোখের সমস্যাকেইঅ দায়ী করেছেন তিনি। শাকিবের কথায়, একটা বা দুটো ম্যাচের ব্যাপার নয়। গোটা বিশ্বকাপেই আমার চোখে সমস্যা ছিল।' বাংলাদেশের মাগুরা জেলায় নির্বাচনের প্রচারে ব্যস্ত শাকিব। কয়েকদিন আগেই শাকিব জানিয়েছেন, প্রায় অনুমানের ওপর ভিত্তি করে ব্যাট করেছেন তিনি। বলেছেন, 'এটা হয়তো সেরকমই হয়েছে। আমি বল দেখতে ভীষণ সমস্যায় পড়েছিলাম।'












Click it and Unblock the Notifications