T20 World Cup: মেগা ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? খেলা ভেস্তে গেলে বিপদ বাড়বে বাবরদের, জানুন আবহাওয়ার আপডেট
ভারত পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটের মহারণ। দুই দেশ তথা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন এই ম্যাচের জন্য। টি২০ হোক বা একদিনের বিশ্বকাপ, ভারত-পাক ম্যাচ মানেই হাই টিআরপি। রবিবার নিউ ইয়র্কে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ওয়াঘার দুই পারের দুই দেশ। কিন্তু মেগা ম্যাচে কি ভিলেন হবে বৃষ্টি?
নিউ ইয়র্কে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরুর কথা। নিউ ইয়র্কে রবিবার প্রায় ৪০% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় ১ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৮ টা থেকে বৃষ্টির সম্ভাবনা ডাবল ডিজিটে চলে যাবে, সকাল ১১টার সময় প্রায় ৪৭% বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই ম্যাচের জন্য একটি অতিরিক্ত দিন রাখা হয়নি।দিনের বেলা ম্যাচ হলেও অন্তহীন অপেক্ষার উপায় নেই। ম্যাচের দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টা। সেই হিসাবে অতিরিক্ত এক ঘণ্টা অপেক্ষা করা হবে। কোনও ওভার নষ্ট হবে না। তার পরেই ওভার কমতে শুরু করবে।
ম্যাচের মাঝে বৃষ্টি নামলেও ওভার কমতে শুরু করার আগে এক ঘণ্টাই অপেক্ষা করা হবে। তবে প্রয়োজনে সম্ভাব্য অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। তবে এটাও অসম্ভব যে, খেলোয়াড় এবং আম্পায়াররা বৃষ্টি কমার জন্য সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবেন না।
এই ম্যাচটি যদি কোনও ভাবে বৃষ্টিতে ভেসে যায়, তবে পাকিস্তান কিন্তু চাপে পড়বে। পাক ব্রিগেডের এই ম্যাচ এখন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি আমেরিকার কাছে অপ্রত্যাশিত ভাবে বাবর আজমরা হেরে যাওয়ার পর, পাকিস্তানের সুপার আট পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে, এই ম্যাচ জিততে হবে।
ভারত আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জেতায় এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় সেই অনুসারে রণকৌশল সাজাতে হবে দুই দলকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications