সিডনিতে বলে দাগ কাটতে ব্যর্থ ভারত, পুকোভস্কি-লাবুশেনের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

সিডনিতে বলে দাগ কাটতে ব্যর্থ ভারত, পুকোভস্কি-লাবুশেনের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

সিডনিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান তুলল অস্ট্রেলিয়া। এদিন ভারত টস হারে। অজিদের হয়ে টিম পেইন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বৃষ্টির কারণে সকালের সেশনে মাত্র ৭.১ ওভার খেলা গড়ায়। ঝিরঝিরে বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। দলগত ৬ রানের মাথায় ওয়ার্নারকে আউট করে অজিদের জোর ধাক্কা দিয়ে ভারতের হয়ে শুরুটা ভালো করেন সিরাজ। মেলবোর্নে পাঁচ উইকেট পাওয়ার পর এদিন ওয়ার্নারকে আউট করে ভারতের তরুণ পেসার খেলা শুরু করেন। তার আগে জাতীয় সঙ্গীত হওয়ার মুহূর্তে সিরাজের চোখ থেকে জল বেরিয়ে আসার ভিডিও সাড়া ফেলে দেয়।

সিডনিতে বলে দাগ কাটতে ব্যর্থ ভারত, পুকোভস্কি-লাবুসানের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

এরপরই মার্নাস লাবুশেনের সঙ্গে শতরান পার্টনারশিপে অজিদের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ডে টানা দুই ম্যাচ দ্বিশতরান হাঁকিয়ে পুকোভস্কি সারা ফেরে দিয়েছিলেন। এভার অভিষেক টেস্টেই ২২ বছর বয়সী পুকোভস্কির হাফ সেঞ্চুরি। ১১০ বলে পুকোভস্কি ৬২ রান হাঁকিয়ে আউট হন। পুকোভস্কির পাশাপাশি লাবুশেনও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

দিনের শেষে ৬৭ রানে অপরাজিত থেকে লাবুশেন দলকে ১৬৬ রানে পৌঁছে দেন। লাবুশেনের সঙ্গে স্মিথ ৩১ রানে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাটে অপরাজিত ৬০ রানে পার্টনারশিপ তৈরি হয়েছে। সিডনিতে প্রথম দিন ভারতের হয়ে সিরাজ ও সাইনি একটি করে উইকেট পয়েছেন। পুকোভস্কিকে আউট করেন সাইনি। টেস্ট অভিষেকের প্রথম দিনেই উইকেট পেলেন তিনি। যদিও দিনের শেষে অজি ব্যাটিংয়ে বড় ধাক্কা দিতে না পারার করাণে চালকের আসনে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন মাত্র ৫৫ ওভার খেলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+