দিল্লির বিরুদ্ধে প্রচুর রান দেওয়া কামিন্স কি সিএসকের বিরুদ্ধে ছন্দে ফিরবেন?

দিল্লির বিরুদ্ধে প্রচুর রান দেওয়া কামিন্স কি সিএসকের বিরুদ্ধে ছন্দে ফিরবেন?

আন্দ্রে রাসেল ছাড়া দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে ব্যর্থ হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলাররা। ঝুরি ঝুরি রান দিয়েছিলেন প্যাট কামিন্স থেকে সুনীল নারিন, শিবম মাভি থেকে কমলেশ নাগারকোটি। সেই ব্যর্থতা থেকে উঠে সিএসকে-র বিরুদ্ধে আগামী ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবেন সাড়ে পনেরো কোটি টাকার প্যাট কামিন্স, তা জানতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

দিল্লির বিরুদ্ধে কামিন্স

দিল্লির বিরুদ্ধে কামিন্স

দিল্লি ক্যাপিটালসের ৪ ওভার বল করে ৪৯ রান দিয়েছিলেন প্যাট কামিন্স। সাড়ে পনেরো কোটি টাকা দিয়ে কেনা এই অস্ট্রেলিয় ক্রিকেটার ওই ম্যাচে প্রতি ওভারে ১২.২৫ হারে রান দিয়েছিলেন।

প্রথম ম্যাচেও আরও বেশি রান দিয়েছিলেন কামিন্স

প্রথম ম্যাচেও আরও বেশি রান দিয়েছিলেন কামিন্স

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ওই ম্যাচে তিন ওভার বল করে ৪৯ রান দিয়েছিলেন কেকেআর তারকা প্যাট কামিন্স। ওই ম্যাচে প্রতি ওভারে ১৬.৩৩ হারে রান দিয়েছিলেন অজি ফাস্ট বোলার।

ফিরে এসেছিলেন কামিন্স

ফিরে এসেছিলেন কামিন্স

আইপিএল ২০২০-এর অভিযান হার দিয়ে শুরু করলেও সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরের দুটি ম্যাচে জেতে কেকেআর। ওই দুই ম্যাচে যথাক্রমে ১৯ রানে ১ ও ৩ রানে ১ উইকেট নিয়ে দুর্দান্তভাবে ছন্দে ফিরেছিলেন প্যাট কামিন্স। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের ছন্দ হারিয়ে ফেলেন সাড়ে পনেরো কোটির অজি পেসার।

সিএসকে-র বিরুদ্ধে ফিরবেন কি কামিন্স

সিএসকে-র বিরুদ্ধে ফিরবেন কি কামিন্স

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্যাট কামিন্সের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে খুব একটা হা-হুতাশ করতে রাজি নন কেকেআর ফ্যানরা। সিএসকে-র বিরুদ্ধে অজি তারকা ফর্মে ফিরবেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+