আইপিএল ২০২১-এ প্রতি দলে বাড়তে পারে বিদেশি ক্রিকেটারের সংখ্যা! কি বলছে বিসিসিআই

আইপিএল ২০২১-এ প্রতি দলে বাড়তে পারে বিদেশি ক্রিকেটারের সংখ্যা! কি বলছে বিসিসিআই

আইপিএল ২০২০ শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে টুর্নামেন্টের আগামী সংস্করণের তোরজোর। হাতে সময় কম থাকায় নতুন দল নির্বাচন ও নিলামের প্রক্রিয়া দীপাবলির পর শুরু করতে চলেছে বিসিসিআই। তারই প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের কাছে এক বিশেষ আবেদন জমা পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিদেশি ক্রিকেটার বাড়ানোর আবেদন

বিদেশি ক্রিকেটার বাড়ানোর আবেদন

আইপিএল ২০২১-এ দল সংখ্যা বাড়ানো হলে প্রতি দলে এক জন করে বেশি বিদেশি ক্রিকেটার খেলানোর আবেদন পড়েছে বিসিসিআই-এর টেবিলে। বোর্ডের এক কর্তাই এই প্রস্তাব দিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। ওই ব্যক্তির বক্তব্য, আইপিএল খেলতে আসা উচ্চমানের বিদেশি ক্রিকেটারদের সাইড বেঞ্চে বসে থাকতে হয়। ফ্র্যাঞ্চাইজিগুলির ব্যয় করা টাকা কাজে লাগাতেই তাঁর এই প্রস্তাব বলে জানিয়েছেন বিসিসিআইয়ের ওই কর্তা।

এ পর্যন্ত নিয়ম

এ পর্যন্ত নিয়ম

সদ্য শেষ হওয়া মরশুম পর্যন্ত আইপিএলে খেলা প্রতি দলের প্রথম একাদশে জায়গা পেতেন চার জন বিদেশি ক্রিকেটার। সাত জন স্থানীয় ক্রিকেটারদের দলে নেওয়ার রীতি চালু রেখেছিল বিসিসিআই। সেই নিয়মে পরিববর্তন চায় বিসিসিআইয়ের একাংশ। পাঁচ বিদেশির নিয়ম কার্যকর হলে আইপিএলের প্রতি দলে এক জন করে দেশি ক্রিকেটার কম খেলবেন। তা কতটা যুক্তিযুক্ত হবে, প্রশ্ন উঠতে শুরু করেছে এখনই।

বাড়তে পারে দল

বাড়তে পারে দল

এখনও পর্যন্ত যা খবর, আইপিএল ২০২১-কে দলের সংখ্যা বাড়াতে পারে বিসিসিআই। আট থেকে বেড়ে টুর্নামেন্টে ১০টি দল খেলতে পারে বলে সূত্রের খবর। করোনা ভাইরাসের প্রভাব কমার আশা নিয়ে আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতেই আইপিএল আয়োজন করতে চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

কবে সিদ্ধান্ত জানাবে বিসিসিআই

কবে সিদ্ধান্ত জানাবে বিসিসিআই

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দীপাবলির পর আইপিএল ২০২১-এর ভবিষ্যত নির্ধারণ করতে বৈঠকে বসছে বিসিসিআই। ওই টুর্নামেন্টের নিলামের দিনক্ষণ ঠিক করার পাশাপাশি নতুন দলের জন্য দরপত্র আহ্বান নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+