ইংল্যান্ড থেকে দেশে ফিরেই কি ধোনির অবসর, নাকি ওয়েস্ট ইন্ডিজ সফরের বিমান ধরবেন মাহি

বিশ্বকাপে ভারতের অভিযান শেষ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোহলিরা। ভারতীয় ক্রিকেট মহলে এখন প্রশ্ন একটাই। দেশে ফিরেই কি অবসর ধোনির?

বিশ্বকাপে ভারতের অভিযান শেষ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোহলিরা। ভারতীয় ক্রিকেট মহলে এখন প্রশ্ন একটাই। দেশে ফিরেই কি অবসর ধোনির?

সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর, সেই দলে থাকবেন কি ধোনি?

সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর, সেই দলে থাকবেন কি ধোনি?

বিশ্বকাপ থেকে দেশে ফিরে আসলেই ভারতের পরবর্তী লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ সফর। ৩ অগাস্ট থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করছে ভারত। সফরের শুরুতে ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ৩ ম্যাচের ওয়ান ডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে কোহলিরা। এখন প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে থাকবেন কি ধোনি, নাকি তার আগেই অবসর ঘোষণার ভাবনা রয়েছে মাহির।

১৭ ও ১৮ জুলাই বোর্ডের বৈঠকে টিম নির্বাচন

১৭ ও ১৮ জুলাই বোর্ডের বৈঠকে টিম নির্বাচন

ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা মাথায় রেখে ১৭ ও ১৮ জুলাই মুম্বইয়ের বৈঠকে বসতে চলেছেন নির্বাচকরা। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে দেশে ফিরে দেশের জার্সিতে খেলা নিয়ে ধোনির অবস্থান জেনে নিয়ে তারপরই দল নিয়ে পরিকল্পনা করতে চায় বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে বিশ্রামে যেতে পারেন কোহলি-বুমরাহরা

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে বিশ্রামে যেতে পারেন কোহলি-বুমরাহরা

বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর পরই ওয়েস্ট ইন্ডিজ সফর। সেক্ষেত্রে ওয়ার্কলোড কমাতে কোহলি-বুমরাহদের বিশ্রামে পাঠাতে পারেন নির্বাচকরা। সেক্ষেত্রে সীমিত ওভারের সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+