MS Dhoni: আসন্ন আইপিএলের পরই ইতি টানছেন ক্রিকেটে? ধোনির অবসর নিয়ে রইল বিরাট আপডেট

২০২৩ সালের আইপিএলের সময়ই ধোনির অবসর নিয়ে প্রবল ভাবে চর্চা হয়েছিল। ২০২৪ সালের আইপিএল শুরু হতে এখনও বাকি কয়েকমাস। সালটা ছিল ২০০৮। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন আইপিএল যাত্রা। তারপর থেকে তিনি এই টুর্নামেন্টে চেন্নাইকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন। আসন্ন আইপিএলেই কী শেষের কবিতাটা লিখে ফেলবেন ধোনি?

২০২৩ সালের আইপিএলেই শুনতে পাওয়া যাচ্ছিল যে এটাই ধোনির শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুম হতে চলেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি ইঙ্গিত দেন যে, পরের মরসুমেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ফিরতে পারেন তিনি। জল্পনাকে সত্যি করেই এবারও আইপিএল খেলতে নামছেন ধোনি। ৪২-এর ধোনি কী শেষবারের জন্য আইপিএল খেলতে নামছেন?

MS Dhoni

এমএস ধোনি আসন্ন মরসুমে আইপিএল থেকে অবসর নেওয়ার বিষয়ে এখনও কোনও বিবৃতি দেননি। একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের আইপিএলের পরই সম্ভবত ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন ধোনি।

এমএস ধোনি সবচেয়ে ফিট অ্যাথলিটদের মধ্যে একজন এবং তাই তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা চালিয়ে যেতে সক্ষম হয়েছেন ৪১ বথর বয়সেও। তবে, আসন্ন মরসুমটি মাহির শেষ আইপিএল হতে পারে। কারণ এবার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান এবং জীবনের একটি নতুন ইনিংস শুরু করতে চান।

২০২৩ সালে আইপিএল জয়ের পর মাহি জানান, "হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কয়েকমাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি, তা কোনও দিন ভোলার নয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানানো সহজ। কিন্তু কঠোর পরিশ্রম করে আইপিএলে ফিরে আসার লড়াইটাই চ্যালেঞ্জের। ভাবার জন্য এখনও ৬-৭ মাস রয়েছে। আমার পক্ষ থেকে এটা সমর্থকদের উপহার।"

সম্প্রতি ধোনির অবসরের বিষয়ে সিএসকে দলের সিইও কাশী বিশ্বনাথন বললেন, 'এই ব্যাপারে ধোনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমাদের কিছু বলার নেই।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'ধোনি এই ব্যাপারে আমাদের এখনও কিছু জানায়নি। এই ব্যাপারে ও নিজেই সিদ্ধান্ত নেবে। তবে এখনও পর্যন্ত অবসরের ব্যাপারে কোনও ইঙ্গিত দেয়নি।'

ভারতীয় দল থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন তিন বছর আগে। বর্তমানে ক্রিকেট আর মাহির সম্পর্ক শুধু হলুদ জার্সিক সুতোয় বাধা। কিন্তু ৪২-র ধোনি কতদিন আইপিএলে খেলবেন সেটা নিয়ে চর্চার অন্ত নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+