করোনার জেরে নাইট কার্ফু কি মুম্বইতে আইপিএল আয়োজনে অন্তরায়? কী বলছে বিসিসিআই?

করোনার জেরে নাইট কার্ফু কি মুম্বইতে আইপিএল আয়োজনে অন্তরায়? কী বলছে বিসিসিআই?

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। মহারাষ্ট্র, কর্নাটক সহ দেশের একাধিক রাজ্যে অতিমারীর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের পরিবর্তে নাইট কার্ফু লাগু করার সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। সেই নিয়মের বেড়াজালে মুম্বইতে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ ব্যাপারে কি বলছে বিসিসিআই।

কবে থেকে শুরু নাইট কার্ফু

কবে থেকে শুরু নাইট কার্ফু

করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় মুম্বই, পুনে সহ সব শহরে নাইট কার্ফু লাগু করার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। লকডাউনের পরিবর্তে আগামী ২৮ মার্চ থেকে উদ্ধব ঠাকরের রাজ্যে এই নিয়ম কার্যকর করা হবে। এই বিধির অধীনে রাত আটটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত কোনও স্থানে মানুষের জমায়েত নিষিদ্ধ। নাইট কার্ফু চলবে কতদিন, তা নির্দিষ্টভাবে জানায়নি শিবসেনা সরকার।

কবে শুরু হচ্ছে আইপিএল

কবে শুরু হচ্ছে আইপিএল

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। দেশের ৬ শহরের (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) মাঠে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ৩০ মে শেষ হবে টুর্নামেন্ট। ফাইনাল ও প্লে-অফ সহ এবারের আইপিএলেও ৬০টি ম্যাচ খেলা হবে।

মুম্বইতে ম্যাচ হবে কি?

মুম্বইতে ম্যাচ হবে কি?

২৮ মার্চ থেকে মহারাষ্ট্রে শুরু হচ্ছে নাইট কার্ফু। তার মধ্যে মুম্বইতে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রতিদিন নাইট কার্ফু শুরু হওয়ার কথা রাত আটটায়। একই সময় আইপিএলের ম্যাচগুলিও শুরু হওয়ার কথা। অতিমারীর জেরে সরকার প্রদত্ত বিধিনিষেধের জালে আইপিএল বাধা পড়বে কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

কী বলছে বিসিসিআই

কী বলছে বিসিসিআই

এক সূত্র মারফত জানা গিয়েছে, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই। যদিও এ ব্যাপারে এখনই কোনও বড় সিদ্ধান্ত নিতে রাজি নয় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা ভালোভাবে পড়েই নাইট কার্ফুর মধ্যে মুম্বইতে আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিসিসিআই সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+