করোনা আবহে কবে শুরু আইপিএল, জানিয়ে দিল সোশ্যাল মিডিয়া

করোনা আবহে কবে শুরু আইপিএল, জানিয়ে দিল সোশ্যাল মিডিয়া

করোনা ভাইরাসের আবহে চলতি বছর আইপিএল হবেই। কবে শুরু হচ্ছে টুর্নামেন্ট, তা বিসিসিআই কোনও আভাস না দিলেও এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে লেখালেখি। ঠিক কী বলছেন নেটিজনরা, আইপিএলের ফর্ম্যাটে কী কোনও পরিবর্তন আসতে চলেছে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

কোনও এক সূত্র মারফত জানা গিয়েছে কিংবা কোনও রিপোর্টে বলা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নাকি শুরু হচ্ছে আইপিএল। ৬ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে। বহু নেটিজেনকে এই ইস্যুতে পোস্ট করতে দেখা গিয়েছে।

সূচি প্রকাশ

সূচি প্রকাশ

সোশ্যাল মিডিয়ায় এমনও ধারণা তৈরি হয়েছে যে বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে আইপিএলের সূচিও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। অগাস্টের প্রথম সপ্তাহে সেই সূচি প্রকাশিত হবে বলে দাবি নেটিজেনদের একাংশের।

বিসিসিআইয়ের বক্তব্য

বিসিসিআইয়ের বক্তব্য

শুক্রবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটি। সেই বৈঠকে আইপিএল শুরুর দিন এবং সূচি চূড়ান্ত করা হয়নি বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। তবে করোনা ভাইরাসের জেরে চলতি বছরের টুর্নামেন্ট যে ভারতের বাইরে হতে চলেছে, তা প্রায় নিশ্চিত।

ছোট হতে পারে আইপিএল

ছোট হতে পারে আইপিএল

করোনা ভাইরাসের জেরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার ওলোট-পালোট হয়ে যাওয়ায় আইপিএলের সূচিতেও কাটছাঁট হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ করে দেওয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+