IPL 2025: সীমিত ওভারের ক্রিকেটে নতুন কোচ বেছে নিল পিসিবি, আইপিএলে ফিরবেন গ্যারি কার্স্টেন?
সোমবার সকালেই জানা গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে গিয়েছেন গ্যারি কার্স্টেন। ১২ ঘণ্টার মধ্যেই সোমবার সন্ধ্যায় পিসিবির পক্ষ থেকে হল সরকারি ঘোষণা করা হল। এমনকি সাদা বলের ক্রিকেটের জন্য নতুন কোচও বেছে নিল পাক ক্রিকেট বোর্ড। কে হলেন পাকিস্তান দলের টি২০ এবং একদিনের দলের নয়া কোচ?
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হতে সময় আর বিশেষ নেই। আগামী ৪ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে পাক দল।। পাকিস্তানের লাল বলের কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জেসন গিলেসপি। তিনিই এখন সাদা বলের ফরম্যাটে দলকে কোচিং করাবেন। তাঁর নাম নিয়েই জল্পনা চলছিল, অবশেষে গিলেসপির নামের উপরই সিলমোহর দিল পিসিবি।

২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান দলের সীমিত ওভারের ক্রিকেটের কোচ করা হয় গ্যারি কার্স্টেনকে। কিন্তু ছয় মাসও টিকল না সম্পর্কের মেয়াদ। পিসিবির সঙ্গে নানা ইস্যুতে মতবিরোধ হচ্ছিল কার্স্টেনের। সূত্রের খবর অনুসারে,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের দল ঘোষণার সময় পাকিস্তানে ছিলেনই না কার্স্টেন।
তাঁর কোনও মতামত নেওয়ারও চেষ্টা করেননি নির্বাচকরা। মহম্মদ রিজওয়ানকে সীমিত ওভারের অধিনায়ক করা নিয়ে গ্যারির মতামতও নেওয়া হয়নি। বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আগে তাঁর বিতর্ক শুরু হয়েছিল। নির্বাচক কমিটির প্রভাব বোর্ডে এখন এতটাই বেড়ে গিয়েছে যে কোচরা কোনও গুরুত্বই পাচ্ছেন না। ফলে গ্যারি পদত্যাগ করেন।
অন্যদিকে দলের দায়িত্ব পেয়ে মহম্মদ রিজওয়ান বলেন, ''এই নিয়ে কোনও সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের লড়াই কঠিন হতে চলেছে । অতীতে সেদেশে আমাদের পারফরম্য়ান্সের দিকে তাকালে বোঝা যাবে আমাদের চ্যালেঞ্জ কতটা শক্ত। কিন্তু আমি আশাবাদী ভালো ফলের বিষয়ে।
কিন্তু পাকিস্তানের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে গিয়ে ফের কি আইপিএলের আঙিনায় ফিরবেন গ্যারি। গ্যারি কার্স্টেন গুজরাত টাইটান্সের কোচ হিসেবে সরে যাওয়ার পর নতুন কোচ হিসেবে বেছে নেয়নি। আশিস নেহরার উপরেই ভরসা করা হচ্ছে। দলের ব্যাটিং কোচ হয়েছেন পার্থিব প্যাটেল। এখনও পূর্ণাঙ্গ সাপোর্ট স্টাফদের তালিকা প্রকাশ করা হয়নি গুজরাত ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। এবার কার্স্টেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করার পর গুঞ্জন, তিনি কি গুজরাতে ফিরবেন?
গুজরাট টাইটান্স প্রথম বছর চ্যাম্পিয়ন হয়। এরপর তারা রানার্স আপ হয়। আর দুটোই হয়েছে কার্স্টেনের জমানায়। ২০১১ সালে তাঁর কোচিংয়ে ভারত একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।












Click it and Unblock the Notifications