অধরা ২০১৭-র ট্রফি, তবে আগামী বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে যা জানালেন মিতালি
লর্ডসের মাঠে মহিলা বিশ্বকাপের ট্রফি হাতে তোলার স্বপ্ন অধরা থেকে গেলেও, এখনই নিজের ক্রিকেট জীবনের ইতি টানতে রাজি নন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ
লর্ডসের মাঠে মহিলা বিশ্বকাপের ট্রফি হাতে তোলার স্বপ্ন অধরা থেকে গেলেও, এখনই নিজের ক্রিকেট জীবনের ইতি টানতে রাজি নন ভারতীয় ক্রিকেটের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। তবে আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন।

রবিবার মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর মিতালি জানান, আরও কয়েক বছর তাঁর খেলার ইচ্ছে রয়েছে। তবে আগামী ২০২১ বিশ্বকাপে খেলার বিষয়ে তিনি নিশ্চিত নন। এদিকে, ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে মিতালি জানান, স্নায়ুর চাপ ধরে রেখে ভালো খেলেছে ইংল্যান্ড। এটা তাদের পক্ষে সহজ ছিলনা। খেলার গুরুত্বপূর্ণ সময়ে তারা ভালো খেলেছে। পাশপাশি, ভারতীয় মহিলা দলের উদ্দেশে তিনি বলেন, 'আমি আমার মেয়েদের বলতে চাই, আমি তাঁদের জন্য় গর্বিত। তাঁরা সহজে কাউকে জয় ছিনিয়ে নিতে দেয়নি।'
এছাড়াও মিতালি মাঠে উপস্থিত দর্শকদের সমর্থনকেও ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এবার থেকে হয়তো ভারতের মহিলা ক্রিকেটারদের দিকেও তাকিয়ে থাকবে দেশ। এদিন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, মিতালি ভূয়সী প্রশংসা করেন বাঙালি ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর। তিনি বলেন, ঝুলন আগামী দিনে অনেক উঠতি ক্রিকেটারের জন্য 'উৎসাহ' হয়ে উঠবে। এখনও ঝুলনের ক্রিকেট কেরিয়ার বহুদিন চলবে বলেও আশা প্রকাশ করেন , ভারতীয় ক্রিকেটের মহিলা দলের অধিনায়ক।












Click it and Unblock the Notifications