ভারতের দেখাদেখি বাংলাদেশকে গোলাপি বলের টেস্ট খেলার জন্য আমন্ত্রণ পাকিস্তানের

ভারতের দেখাদেখি বাংলাদেশকে গোলাপি বলের টেস্ট খেলার জন্য আমন্ত্রণ পাকিস্তানের

ভারতের দেখাদেখি বাংলাদেশকে তাদের দেশে গোলাপি বলের টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানাল পাকিস্তান। বাংলাদেশ রাজি হলে করাচিতে ম্য়াচ হবে ২০২০-র জানুয়ারিতে।

ভারতের দেখাদেখি বাংলাদেশকে গোলাপি বলের টেস্ট খেলার জন্য আমন্ত্রণ পাকিস্তানের

উল্লেখ্য কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট সফলভাবে আয়োজন করে নজির স্থাপন করে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই। ভারত পারলে তারা পারবে না কেন গোছের মানসিকতা নিয়ে এবার পাকিস্তানও নিজেদের মাটিতে দিন-রাতের টেস্ট আয়োজন করতে আগ্রহী। যেহেতু ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে গোলাপি বলের টেস্ট খেলেছে বাংলাদেশ। তাই তাদেরই একই ফর্ম্যাটে টেস্ট খেলার জন্য নিজেদের দেশে আমন্ত্রণ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি।

পিসিবি-র সিইও ওয়াসিম খান জানিয়েছেন, তাদের দেশে গোলাপি বলের টেস্ট খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব রাখা হয়েছে। যদিও বিসিবি এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি বলেও খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে দিন-রাতের টেস্ট খেলে পাকিস্তান। যদিও সেই ম্যাচে পর্যুদস্ত হন আজহার আলিরা। ত্রিশতরান করেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবু এই ফর্ম্যাট টেস্টের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই বিশ্বাস করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

একই সঙ্গে পিসিবি-র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে কোনও দেশকে ক্রিকেট খেলতে হলে, তাদের দেশে গিয়ে খেলতে হবে। নিরপেক্ষ দেশে পাকিস্তান ক্রিকেট দলের কোনও হোম ম্যাচ হবে না বলেও জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তাঁর দাবি, পাকিস্তানে এই মুহূর্তে ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+