Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আফগানিস্তানে তালিবানের কব্জা, আইপিএলে রশিদ-নবিকে কি পাবে সানরাইজার্স হায়দরাবাদ

আফগানিস্তানে তালিবানি কব্জা, ক্রিকেটার রশিদ-নবি-মুজিবদের আইপিএলের ভবিষ্যত কী

আমেরিকার ন্যাটো বাহিনী বিদায়ের পর আফগানিস্তানে নিজের শক্তি প্রয়োগ করল তালিবান। কার্যত গোটা দেশেই কব্জা করেছে ওই জঙ্গিগোষ্ঠী। আফগান রাষ্ট্রপ্রধান আশরাফ গনি তাজিকিস্তানে পালিয়েছেন অনেক আগেই। ভেঙে তছনছ হয়েছে দেশের শাসনব্যবস্থা। বিশ্ব রাজনীতির এমনই এক দুঃসময়ে আগামী সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে চলতি মরসুমের আইপিএলের শেষ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। তাতে যে আফগান ক্রিকেটার রশিদ খান, মহম্মদ নবি, মুজিব উর রহমানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যদিও এ ব্যাপারে সানরাইজার্স হায়দরাবাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রিকেট মহল।

ইংল্যান্ডে রয়েছেন রশিদ-নবি

ইংল্যান্ডে রয়েছেন রশিদ-নবি

আফগানিস্তানের ঘোর দুঃসময়ে ইংল্যান্ডে রয়েছেন রশিদ খান ও মহম্মদ নবি। জনপ্রিয় দ্য হ্যান্ড্রেড টুর্নামেন্টে খেলছেন দুই আফগান তারকা। ট্রেন্ট রকেটসের জার্সি গায়ে মাঠে নামছেন রশিদ। লন্ডন স্পিরিটসের হয়ে খেলছেন নবি। তবে তাঁদের পরিবার রয়েছে আফগানিস্তানেই। টুর্নামেন্ট শেষ হতেই রশিদ ও নবির দেশে ফেরার কথা। তেমনটা হলে তাঁরা আর আইপিএলে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টির ওপর নজর রাখছে বিসিসিআই।

কী বলছে বিসিসিআই

কী বলছে বিসিসিআই

দ্য হ্যান্ড্রেড শেষ হওয়ার পর আফগানিস্তানে পরিবারের কাছে ফেরার কথা রশিদ খান, মহম্মদ নবির। কোনও কারণে তাঁরা ইংল্যান্ডে থেকে গেলে বিসিসিআই তাঁদের আমিরশাহীমুখী ভারতীয় ক্রিকেটারদের বিমানে ওঠার অনুরোধ জানায় কিনা, সেটাই দেখার। যদিও এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের তরফে জানানো হয়েছে। রশিদ খান ও মহম্মদ নবি আইপিএল খেলবেন বলে আশা প্রকাশও করা হয়েছে। একইভাবে আফগান স্পিনার মুজিব উর রহমানের অবস্থার ওপরও বিসিসিআইয়ের তরফে নজর রাখা হচ্ছে।

আইপিএলে রশিদ ও নবি

আইপিএলে রশিদ ও নবি

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনও পর্যন্ত ৬৯টি ম্যাচ খেলেছেন রশিদ খান। ৮৫টি উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার। করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া ২০২১ সালের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন রশিদ। অন্যদিকে ২০১৭ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ১৬টি ম্যাচ খেলেছেন মহম্মদ নবি। ১৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৭৭ রান করেছেন।করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া ২০২১ সালের আইপিএলে এখনও পর্যন্ত তিনি ২টি ম্যাচ খেলে ৩১ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন। তরুণ মুজিব উর রহমান এখনও পর্যন্ত আইপিএলে ১৯টি ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন। ২০২১ সালের আইপিএলে ১টি ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন আফগান স্পিনার।

টি২০ বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা

টি২০ বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা

আফগানিস্তানে কব্জা করেছে তালিবান। এই পরিস্থিতি সে দেশে ক্রিকেটের ভবিষ্যত যে ফের অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। এহেন পরিস্থিতিতে আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপেও রশিদ খান, মহম্মদ নবি, মুজিব উর রহমানের উপস্থিতির সম্ভবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আফগান স্পিনার রশিদ কয়েকদিন আগে তালিবানি আগ্রাসন থামানোর জন্য বিশ্ব নেতাদের কাছে কাতর নিবেদন করেছিলেন। তাতে আহত হয়েছিলেন ক্রিকেট ফ্যানরা।

কী বলল হায়দরাবাদ

কী বলল হায়দরাবাদ

যে দলের হয়ে আইপিএল খেলার কথা রশিদ খান ও মহম্মদ নবির, সেই সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য এ ব্যাপারে আত্মবিশ্বাসী। দুই ক্রিকেটারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত না হলেও দুই আফগান তারকার আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে মনে কোনও দ্বিধা নেই এই ফ্র্যাঞ্চাইজির। আগামী ৩১ অগাস্ট আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছনোর কথা সানরাইজার্স হায়দরাবাদের। দুই আফগান ক্রিকেটার ইংল্যান্ড থেকে সেখানে সরাসরি পৌঁছতে পারেন বলে এখনও পর্যন্ত খবর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+