পাওয়ার হাউস ওয়েস্ট ইন্ডিজকে হারানোর চ্যালেঞ্জ বাংলাদেশের, ধারাবাহিকতার খোঁজে গেইলরা
বিশ্বকাপে চার বারের সাক্ষাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনবার হেরেছে বাংলাদেশ। একবার ম্যাচ ভেস্তে গিয়েছে।
বিশ্বকাপে চার বারের সাক্ষাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনবার হেরেছে বাংলাদেশ। একবার ম্যাচ ভেস্তে গিয়েছে। বিশ্বকাপের মতো মেগা মঞ্চে অবশ্য প্রতি ম্যাচেই পুরনো পরিসংখ্যান ভুলে ক্রিকেটারদের মাঠে নামতে হয়। সোমবার টনটনের মাঠে যেমন ইতিহাস পাল্টাতেই নামবেন শাকিবরা।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো পাওয়ার হাউসকে হারিয়ে অভিযান শুরু করেছে মাশরাফির দল। ফলে ক্যারিবিয়নদের কাছে তাঁদের জয় না পাওয়ার কোনও কারণে নেই। অন্যদিকে বিশ্বকাপে এবার পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করেও টানা হেরে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ধারাবাহিকতা খুঁজে ছন্দে ফেরার লড়াই গেইলদের।
একনজরে ম্যাচে কারা হতে পারেন গেমচেঞ্জার-
১) শাকিব আল হাসান-টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি শতরান, দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে হোল্ডারদের বোলিংয়ে ধার ছিল না। ফলে ব্যাট হাতে ক্যারিবিয়ানদের চাপে ফেলতে পারেন শাকিব।
২)ক্রিস গেইল-টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি অর্ধশতরান এসেছে। তাঁর ব্যাটে ঝড় দেখার প্রত্যাশায় ক্রিকেটবিশ্ব।
৩) ওসানে থমাস- পাকিস্তান ম্যাচে চার উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করেছেন, বাংলাদেশ ম্যাচে গেমচেঞ্জার হতে পারেন থমাস
৪)আন্দ্রে রাসেল- প্রস্তুতিতে অর্ধশতরান হাঁকিয়েছেন। তারপর থেকে ব্যাট হাতে ফর্মের অভাবে ভুগছেন। রাসেলের ব্যাট কথা বললে যে কোনও প্রতিপক্ষকেই কুপোকাত করতে পারেন ওয়েস্ট ইন্ডিজ।
চলতি বিশ্বকাপে দুই দলের পারফর্ম্যান্স-
ওয়েস্ট ইন্ডিজ-
পাকিস্তানের বিরুদ্ধে জয়, অজিদের কাছে হার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওযায় পয়েন্ট ভাগাভাগি, ইংল্যান্ডের কাছে হার
বাংলাদেশ-
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু, নিউজিল্যান্ডের কাছে হার,ইংল্যান্ডের কাছে হার, শ্রীলঙ্কার কাছে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি












Click it and Unblock the Notifications