গেইল বনাম স্টার্ক, স্মিথ বনাম থমাস,অজি-ওয়েস্ট ইন্ডিজ ডুয়েলের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া
বিশ্বকাপের অষ্টম দিনে হাইভোল্টেজ ডুয়েলের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া। ট্রেন্ট ব্রিজে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপের অষ্টম দিনে হাইভোল্টেজ ডুয়েলের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া। ট্রেন্ট ব্রিজে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বিশ্বকাপে দুই দল কেমন খেলেছে-
ওয়েস্ট ইন্ডিজ- বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে পর্যুদস্ত করে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট তুলে নিয়ে পাক ব্যাটিংয়ের জোড় ধাক্কা দেন প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ওসানে থমাস। ক্যারিবিয়ান পেসারদের বোলিংয়ের সামনে মাত্র ১০৫ রান তুলতে পেরেছিল পাকিস্তান, প্রথম ম্যাচেই ব্যাটে হাফ সেঞ্চুরি রয়েছে গেইলের। সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচে আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারশো রানের পাহাড় গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে কেন তাঁদের কালো ঘোড়া বলছেন প্রাক্তনরা, প্রতি ম্যাচেই বুঝিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়া- আফগানিস্তানের মতো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করেছে অজিরা। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ, তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতে মানসিকভাবে এগিয়ে থাকতে চাইবে অজিরা।
কী কী লড়াই দেখবেন?
গেইল বনাম স্টার্ক- কেরিয়ারের শেষ বিশ্বকাপে গেইল ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। এদিন নতুন বলে স্টার্ক গেইল ঝড় থামাতে পারেন, নাকি পাল্টা স্টার্কের উপর চাপ বাড়িয়ে রানের ফুলঝুরি ছোটান গেইল, সেটাই এখন দেখার।
স্মিথ-ওয়ার্নার বনাম ওসানে থমাস- আফগানিস্তানের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। অন্যাদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান স্মিথের। আজ অবশ্য থমাস- কটরেল, হোল্ডারদের বিরুদ্ধে অজিদের দুই তারকা ব্যাটসম্যান কেমন খেলেন, সেই দিকে নজর থাকবে।
রাসেল ফ্যাক্টর- আইপিএলের ফর্ম ধরে রেখে বিশ্বকাপ শুরু করেছেন। কিউয়িদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ঝড়ো ব্যাটিং করে অর্ধশতরান করেন, অজি ম্যাচে ক্যারিবিয়নদের গেমচেঞ্জার হতে পারেন রাসেল।












Click it and Unblock the Notifications