Yuvraj Singh: কেন হতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক? জন্মদিনেই অজানা কথা প্রকাশ্যে আনলেন যুবরাজ
জীবনের ২২ গজে ৪২-এ পা দিলেন যুবরাজ সিং। ঘাত-প্রতিঘাত পেরিয়ে জীবন যুদ্ধে এক রূপকথার নায়কের নাম যুবরাজ। বিশ্বকাপের সেরা ক্রিকেটার থেকে কর্কট রোগকে হারিয়ে আবার ২২ গজে ফিরে আসা, যুবির জীবন ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও হার মানাবে।
২০০৭ বিশ্বকাপে ভারতের নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। সহ-অধিনায়ক ছিলেন যুবি। সেইবছর বিশ্বকাপে ভরাডুবি ঘটেছিল ভারতের। একদিনের বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড় নেতৃত্ব ছাড়েন। কিন্তু এরপর যুবরাজ নয় ধোনির হাতেই উঠে ভারতীয় ক্রিকেটের নেতৃত্বের ভার। অধিনায়ক হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। কেন হতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক? জন্মদিনে সেই অজানা কথাই প্রকাশ্যে এনেছেন যুবি।

একইসঙ্গে যুবি বলেন, '২০০৭ সালে একটা সময় সেহওয়াগও দলে ছিল না। আমি তখন দ্রাবিড়ের ডেপুটি হিসাবে কাজ করছিলাম। কিন্তু পরে দেখা যায়, আমাকে সহ অধিনায়ক হিসেবেও সরিয়ে দেওয়া হয়। ধোনিকে অধিনায়ক করে দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। সেই নিয়ে আমার কোনও আক্ষেপ নেই, কিন্তু এটা ঘটেছিল।'
এই শতকে দুইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। দু'টি বিশ্বকাপেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। আর ২০১১ বিশ্বকাপে যুবি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য যুবরাজ সিং ২০১১ বিশ্বকাপের সময়েই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু অসম্ভব মনের জোরকে সম্বল করেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারপর বাকিটা ইতিহাস হয়েই আছে।












Click it and Unblock the Notifications