কেন তামাক বা মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপনে সচিন তেন্ডুলকরকে দেখা যায়নি কোনওদিন

কেন তামাক বা মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপনে সচিন তেন্ডুলকরকে দেখা যায়নি কোনওদিন

দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট কেরিয়ার এবং তারপরে কেন তাঁকে তামাক বা মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপনে দেখা যায়নি, তা জানালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি এ ব্যাপারে তাঁর অতি প্রিয় এক মানুষের কথাও উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার।

ভারতের হয়ে সচিনের অভিষেক

ভারতের হয়ে সচিনের অভিষেক

১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতের হয়ে প্রথমবার খেলতে নেমছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ২৪ বছর ভারতীয় দলের সঙ্গে জুড়ে থাকার সুবাদে অসংখ্য রেকর্ডের মালিক হয়েছেন মাস্টার ব্লাস্টার। এই ২৪ বছরে কোনও বিতর্কই সচিনকে ছুঁয়ে যেতে পারেনি।

সচিন তেন্ডুলকরের কেরিয়ার

সচিন তেন্ডুলকরের কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। দুই ফর্ম্যাট মিলিয়ে ১০০টি শতরানের মালিক সচিন। বিশ্বের সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করার রেকর্ডও রয়েছে মাস্টার ব্লাস্টারের।

শক্ত সচিন

শক্ত সচিন

দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রচারক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সচিন তেন্ডুলকর। বহু সংস্থার বিজ্ঞাপনী প্রচারে মুখ দেখিয়েছেন মাস্টার ব্লাস্টার। ক্রিকেট ছাড়ার পরেও সচিনের সঙ্গে চুক্তি ধরে রেখেছেন বেশকিছু সংস্থা। কেউ আবার নতুন কর লিটল মাস্টারের সঙ্গে চুক্তি করেছেন। তবে এই দীর্ঘ সময়ে সচিনকে তামাক বা মাদকজাত দ্রব্যের প্রচারে দেখা যায়নি। মাস্টার ব্লাস্টারের ব্যাটেও কোনওদিন এ ধরনের সংস্থার নামাঙ্কিত স্টিকার চোখে পড়েনি। তামাক ও মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপনী প্রচারের মোটা টাকার প্রস্তাব তিনি বরাবারই ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেছেন সচিন।

কেন এমন করেছেন সচিন

কেন এমন করেছেন সচিন

সচিন তেন্ডুলকর জানিয়েছেন, অনেক ছোটবেলায় তাঁর বাবা তাঁকে তামাক ও মাদকদ্রব্য না খাওয়ার উপদেশ দিয়েছিলেন। তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন বলে দাবি মাস্টার ব্লাস্টারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+