আইপিএল ২০২০: সমালোচকদের অভিনব জবাব ধোনির! হেলিকপ্টারের এবার টেকঅফ করার পালা

আইপিএল ২০২০: সমালোচকদের অভিনব জবাব ধোনির! হেলিকপ্টারের এবার টেকঅফ করার পালা

সমালোচকদের মুখের উপর জবাব দিলেন ধোনি। ২০১৯ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। এরপর দেশের ক্রিকেটে তাঁকে পাওয়া যায়নি। পাড়ার রকের আড্ডা থেকে শুরু করে স্পোর্টস শোয়ের প্যানেলে আলোচনা শুধুই ধোনি! মাহির দিন কি ফুরিয়েছে? মাহি কি ভারতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন? এমন অনেক প্রশ্ন ভারতীয় ক্রিকেটে এখন ঘুরপাক খাচ্ছে, তার মাঝেই সমালোচকদের যোগ্য জবাব দিলেন মাহি। সেটাও এক বিজ্ঞাপনের মাধ্যমে।

ধোনিকে নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া

ধোনিকে নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া

আইপিএলের বিজ্ঞাপনে এবার থিম ধোনি। মাহিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিমের ছড়াছড়ি রয়েছে। অনেকেরই মত ধোনির বয়স হয়েছে। ব্যাটিংয়ে ফিরলেও পুরনো ধোনির বিধ্বংসী মেজাজ দেখা যাবে না। মাহির ব্যাট এখন অনেক স্লথ। তাঁর ব্যাটে আগের মতো হেলিকপ্টার শটও দেখা যায় না। পাল্টা ধোনি ভক্তদের মত আইপিএলেই সবাইকে ভুল প্রমাণ করে ছাড়বেন এক সময়ের ক্যাপ্টেন কুল।

বিজ্ঞাপনে কী জবাব দিলেন

বিজ্ঞাপনে কী জবাব দিলেন

আইপিএল ২০২০-এর এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিমানে এক কাপল সফর করছেন। সেই সময়ই তার স্বামী তাঁকে মজার মিম শুনিয়ে ইমপ্রেস করতে চান। মোবাইলে ভাইরাল একটি মিম দেখিয়ে ভদ্রলোক স্ত্রীকে ইমপ্রেস করতে চান। যেই মিমে ধোনি এবার আইপিএলে দারুণ প্রত্যাবর্তন করতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। যা শুনে ভদ্রলোক বলেন ধোনির ব্যাটে ফের ঝড় উঠবে! উফ এটা খুবই হাস্যকর!

ধোনির ঠান্ডা মাথার উত্তর

কাপলের কথোকথন শুনে মেজাজ হারাননি ধোনি। কেরিয়ারে কোনও সময়ই মাহিকে মেজাজ হারাতে দেখা যায় না।বিজ্ঞাপনের শেষ অংশে পাল্টা ধোনি ঐ কাপলের পাশ থেকে একটি হেডফোন তুলে নিয়ে কানে গুঁজে মিষ্টি টিপ্পনিতে বলেন চারিদিকে বড্ড আওয়াজ!

হেলিকপ্টার লঞ্চ হল বলে!

হেলিকপ্টার লঞ্চ হল বলে!

ব্যাকগ্রাউন্ডে তখন বিমান পরিষেবার অ্যানাউন্সমেন্ট প্লেন ও হেলিকপ্টার দুই এবার লঞ্চ হতে চলেছে। না বলেও অনেক উত্তরই যেন দিয়ে দিলেন ধোনি।

প্রসঙ্গত ধোনিকে কেন্দ্র করে তাঁর সমালোচনা ও কামব্যাকের থিমকে নিয়ে আইপিএলে এই বিজ্ঞাপন কিন্তু দর্শকদের দারুণভাবে মনে ধরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+